খুলনা, বাংলাদেশ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

খুলনা টুডে

তালায় প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৯৭ জন

এএইচ জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ তালায় গতকাল ১৯ নভেম্বর রোববার সকাল ১১ টায় সারাদেশের ন্যায় প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলায় মোট ১২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা আরম্ভ হয়। প্রাথমিক সমাপনী পরীক্ষায় উপজেলায় ৫১৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৯৪ জন। অপরদিকে এবতেদায়ী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৪৭৮ জন এর মধ্যে অনুপস্থিত ছিলো ১০৭ জন। সকল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তালা …

Read More »

সাংবাদিক লিথু’র মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক জ্ঞাপন

এএইচ জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ ॥ তালা প্রেসক্লাবের সদস্য ও যশোর থেকে প্রকাশিত সমাজের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি এম খলিলুর রহমান লিথু’র মা জাহানারা বেগম (৯০) আর নেই । ইন্নানিল্লাহ………রাজিউন। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে গ্রামের বাড়ি গোনালীনলতায় মারা যান। বিকালে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে তালা …

Read More »

সুশিলন স্বপ্ন প্রকল্পে কর্মী নিয়োগে ব্যাপক দূর্নীতি ও অনিয়মের অভিযোগ

এএইচ জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ ॥ তালায় সুশিলন স্বপ্নপূরণ প্রকল্পের শ্রমিক নিয়োগে দূর্নীতি,স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। এনিয়ে এলাকাবাসী উপজেলা সুশিলনসহ বিভিন্ন দফতরে অভিযোগ করেছেন। অভিযোগে প্রকাশ,সুশিলন স্বপ্নপূরণ প্রকল্পে প্রার্থী নির্বাচনে প্রার্থীকে ১৮-৫০ বছর বয়সী ও সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দা হতে হবে।নিন্ম আয়ের যেমন,জীবন ধারণে বাধ্যতামূলক ভিক্ষা কিংবা অসহায় অবস্থা সম্পন্ন হতে হবে। প্রার্থীকে পরিবার প্রধান হিসেবে বিধাব,তালাকপ্রাপ্তা,স্বামী পরিত্যক্তা,দুস্থ মহিলা যার স্বামী উপার্জনে …

Read More »

মোংলায় ভিড়তে পারবে ৫০ হাজার টনের বিশাল জাহাজ

মোংলা বন্দর চ্যানেলের অ্যাংকোরেজে ১০ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ হ্যান্ডলিংয়ের জন্য আউটার বার এলাকায় নাব্যতা বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। ফলে বন্দরে ৫০ হাজার টনের বিশাল জাহাজ অনায়াসেই ঢুকতে পারবে। এই এক জাহাজের পণ্য পরিবহণ করতে প্রয়োজন হবে দুই হাজার ট্রাক বা লরি। বর্তমানে এ বন্দরে ২০ থেকে ৩০ হাজার টনের জাহাজ ঢুকতে পারে।মোংলা বন্দরের অবস্থানগত কারণে দেশের উত্তরাঞ্চল ও …

Read More »

হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পদক পেলেন তালা মহিলা কলেজ’র অধ্যক্ষ

এএইচ জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমানকে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য “হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পদক-২০১৭” দেয়া হয়েছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদ (১০নভেম্ব) শুক্রবার ঢাকায় প্রফেসর আখতার ইমাম অডিটোরিয়ামে “হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভার মাধ্যমে উক্ত পদক দেয়া হয়। হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদ’র সভাপতি ভাষা সৈনিক মো. …

Read More »

তালায় পুলিশকে পেটালেন ইউপি সদস্য

এএইচ জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় এক পুলিশ সদস্যকে কর্মস্থলে যাওয়ার পথে গতিরোধ করে পিটিয়েছে ইউপি সদস্য। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত প্রাপ্ত হয়েছে। সোমবার (১৩ নভেম্বার) বিকাল ৫ টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। এঘটনায় ওই পুলিশ সদস্য বাদী হয়ে তালা থানায় মামলা মামলা করেছেন। ইউপি সদস্যের হাতে মারপিটের শিকার আহত পুলিশ সদস্যের …

Read More »

আওয়ামীলীগের সভাপতিকে মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এএইচ জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ তালার খেশরা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল মোড়লের বিরুদ্ধে ওয়ার্ড সভাপতি তফেজ উদ্দীন মোড়লের উপর অতর্কিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসি। সোমবার(১৩নভেম্বর) বিকালে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৬নং ওয়ার্র্ড পুলিশিং কমিটির সভাপতি শামছের আলী গাজী । লিখিত বক্তব্য তিনি বলেন, গত ১১নভেম্বর বিকালে …

Read More »

সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতাঃ ॥ ভারতীয় অংশের বারাদী সীমান্ত থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জসিম উদ্দিন (২৮) নামে এক বাংলাদেশিকে আটক করেছে। বারাদী সীমান্তটি বাংলাদেশের চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বিপরীতে ভারতীয় এলাকা। চুয়াডাঙ্গার ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) পরিচালক মো. রাশিদুল আলম শনিবার সকালে জানান, আটক জসিম উদ্দিন দামুড়হুদা উপজেলার নাস্তিপুর গ্রামের আয়তুল ইসলামের ছেলে। তাকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তের ৭৯ নম্বর …

Read More »

যশোর-বেনাপোল মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি

দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলের সঙ্গে দেশের অন্যান্য স্থানের সংযোগ রক্ষাকারী যশোর-বেনাপোল মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবি জানিয়েছে বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন। রবিবার (১২ নভেম্বর) দুপুরে প্রেসক্লাব যশোরের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এছাড়া বেনাপোলকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য উন্নয়নে আও কিছু গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন সংগঠনের সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা। এমদাদুল হক …

Read More »

তালায় ‘উপকূল দিবস’ পালিত

এএইচ জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ ॥ “উপকূলের জন্য হোক একটি দিন, কণ্ঠে বাজুক প্রান্তজনের কথা” এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় প্রস্তাবিত ‘উপকূল দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গতকাল ১২ নভেম্বর (রবিবার) সকাল ১০ টায় তালা প্রেসক্লাবের আয়োজনে ও উপকূল দিবস বাস্তবায়ন কমিটির উদ্যোগে উপ-শহরে র‌্যালী, আলোচনা সভা ও স্মারকলিপি প্রদান করা হয়। উপকূল দিবস বাস্তবায়ন কমিটির আহবায়ক ও তালা …

Read More »