এএইচ জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ তালার খেশরা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল মোড়লের বিরুদ্ধে ওয়ার্ড সভাপতি তফেজ উদ্দীন মোড়লের উপর অতর্কিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসি। সোমবার(১৩নভেম্বর) বিকালে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৬নং ওয়ার্র্ড পুলিশিং কমিটির সভাপতি শামছের আলী গাজী । লিখিত বক্তব্য তিনি বলেন, গত ১১নভেম্বর বিকালে খেশরা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সুশীল সমাজ ও পুলিশিং কমিটির যৌথ উদ্দ্যোগে ৬নং ওয়ার্ড শাখার ব্যানারে ২য় বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। সেখানে বাল্যবিবাহ, মাদক, জুয়া, ঝরে যাওয়া ছাত্র ছাত্রী, সমাজ উন্নয়ন, সমাজ চেতনা মূলক নান বিধ আলোচনা করে সমাজকে আরও উন্নয়ন মুখী ও গতিশীল করার মানসে এই বনভোজন ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান এম.এ ফজলুল হক, এস.এম লিয়াকাত হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, থানা পুলিশিং কমিটির সদস্য মাষ্টার ময়নুল ইসলাম, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তিসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিসহ দুই শতাধিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খেশরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল মোড়ল বিরোধিতা করে অনুষ্ঠানে পন্ড করার জন্য সাধারন মানুষকে অনুষ্ঠানে না হাজির হওয়ার জন্য হুমকি ধামকি দিয়েছিল। অনুষ্ঠানটি পন্ড করতে না পারায় পরদিন সকাল রবিবার ন‘টার দিকে একই ওয়ার্ডের আওয়ামীগের সভাপতি তফেজ উদ্দিন খেশরা ইউনিয়ন পরিষদের মাঠে গেলে কোন কিছু বুঝে উঠার আগেই ইউপি সদস্য বিল্লাল তার উপর অতর্কিত ভাবে হামলা চালায় এবং নানা হুমকি ধামকি দিতে থাকে। এসময় তার কাছ থেকে জোর পূর্বক এক লাখ টাকার ব্যাগ ও মৎস্য ঘেরের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়।
এছাড়া ঐ ইউপি সদস্য’র বিরুদ্ধে জুয়া ও যৌন হয়রানির অভিযোগ রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের সুশীল সমাজের আমজাদ আলী, আমিনুল ইসলাম, মকবুল হোসেন, রাশেদ সানা, মাওলাত গাজী, সঞ্চয় কুমার পাল, মালেক সরদার, তপন কুমার, খলিলুর রহমান, বাবু, আবু হোসেন অপু প্রমুখ।
খুলনাটুডে.কম | খুলনা বিভাগের সকল সংবাদ সবার আগে