খুলনা, বাংলাদেশ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

তালায় প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৯৭ জন

এএইচ জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ তালায় গতকাল ১৯ নভেম্বর রোববার সকাল ১১ টায় সারাদেশের ন্যায় প্রাথমিক ও এবতেদায়ী সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলায় মোট ১২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা আরম্ভ হয়। প্রাথমিক সমাপনী পরীক্ষায় উপজেলায় ৫১৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৯৪ জন। অপরদিকে এবতেদায়ী পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৪৭৮ জন এর মধ্যে অনুপস্থিত ছিলো ১০৭ জন। সকল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অহিদুল ইসলাম । পরীক্ষা কেন্দ্রে কোন দূর্ঘটনা ছাড়াই প্রথম দিনের পরীক্ষা শেষ হয়েছে।