খুলনা, বাংলাদেশ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

খুলনা টুডে

আইন শিথিলের দাবিতে খুলনায় ট্যাংকলরি শ্রমিকদের কর্মবিরতি

খুলনা: সড়ক দুর্ঘটনায় প্রস্তাবিত আইন শিথিল করার দাবিতে তেল উত্তোলন ও বিপণন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন ট্যাংকলরি শ্রমিকরা। রোববার (৫ আগস্ট) সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন খুলনা বিভাগীয় ট্যাংকলরি মালিক-শ্রমিকদের চারটি সংগঠন। সংগঠনগুলো হলো- বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন কার্যালয়ে বাংলাদেশ তেল পরিবেশক সমিতি, বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন খুলনা বিভাগীয় কমিটি, খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন ও …

Read More »

নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ২৬-২৮ অক্টোবর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (১ম বর্ষ) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৬, ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক সভায় এ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর ‘এ’ ও ‘বি’, ২৭ অক্টোবর ‘সি’ ও ‘ডি’ এবং …

Read More »

রমিজ উদ্দিন কলেজকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৫ বাস হস্তান্তর

রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পাঁচটি বাস দেওয়া হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা সিএমএইচের বিপরীতে কলেজ কর্তৃপক্ষের কাছে বাস পাঁচটি হস্তান্তর করা হয়। শনিবার সকালে বিআরটিসির চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া বাসগুলো ওই কলেজের সেনাবাহিনী লগ এরিয়া কমান্ডার মেজর আতাউল হাকিমের কাছে বাসের চাবি হস্তান্তর করেন। বাসচাপায় রমিজ উদ্দিন কলেজের দুই শিক্ষার্থী নিহত হওয়ার পর প্রধানমন্ত্রীর …

Read More »

প্লাটিনাম জুট মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, উৎপাদন বন্ধ

স্টাফ রিপোর্টারঃ দুই কোটি টাকারও বেশি বিদ্যুৎ বিল বকেয়া থাকায় নগরীর খালিশপুরস্থ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্লাটিনাম জুবিলী জুট মিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ওয়েষ্ট জোন পাওয়ার ডিষ্ট্রিবিউশন কোম্পানী-ওজোপাডিকো কর্তৃপক্ষ। এতে মিলটির উৎপাদন বন্ধ হয়ে যাওয়ার পাশাপাশি শ্রমিক কলোনীর পানি সরবরাহও বন্ধ হয়ে গেছে। রাতে গোটা এলাকা ছিল অন্ধকারাচ্ছন্ন। গতকাল বুধবার সকাল ১০টায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর থেকেই এ নিয়ে …

Read More »

খুলনায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

ঢাকায় আন্দোলনরত ক্ষুদে শিক্ষার্থীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে এবং নিরাপদ সড়কের দাবিতে খুলনায় মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার দুপুরে নগরীর শিববাড়ি মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থীরা সরকারের কাছে নিরাপদ সড়কের স্বার্থে ১৫ দফা দাবি জানান।দাবিগুলোর মধ্যে রয়েছে- বেপরোয়া ড্রাইভারকে ফাঁসি দিতে হবে এবং এই শাস্তি সংবিধানে সংযোজন করতে হবে। শিক্ষার্থীদের চলাচলে এমইএস ফুটওভার ব্রিজ বা …

Read More »

নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমেছে যশোরের শিক্ষার্থীরা

যশোর: বাস চাপায় রাজধানীর কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দোষীদের বিচার, নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে রাস্তায় নেমেছে যশোরের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০২ আগস্ট) বেলা ১২টার দিকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে ইউনিফর্ম পরে রাস্তায় নেমে বিক্ষোভ করেন যশোরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে তারা শহরের মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। এসময় দাবি আদায়ের লক্ষ্যে প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা …

Read More »

গাড়ি চলছে, লাইসেন্স পরীক্ষা করছে শিক্ষার্থীরা

সায়েন্স ল্যাবরেটরি ও নিউমার্কেট এলাকায় বিভিন্ন গাড়ির চালকের লাইসেন্স আছে কি না, তা পরীক্ষা করে দেখছে শিক্ষার্থীরা। বেলা পৌনে ১১টার দিকে একদল শিক্ষার্থীকে এই এলাকায় এসে গাড়ি থামিয়ে লাইসেন্স পরীক্ষা করতে দেখা যায়। যেসব গাড়ির লাইসেন্স পাচ্ছিল না, শিক্ষার্থীরা তাদের সামনে এগোতে দিচ্ছিল না। আজ বৃহস্পতিবার সায়েন্স ল্যাবরেটরি ও নিউ মার্কেট এলাকায় সকাল সাড়ে ১০টা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক ছিল। …

Read More »

শিক্ষার্থীদের বিভ্রান্ত করে রাস্তায় নামিয়েছে জামায়াত-শিবির: নৌমন্ত্রী

সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে জামায়াত ও শিবিরের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, স্বাধীনতাবিরোধীদের সন্তানদের চাকরি না দেওয়ার দাবি ওঠায় এখন আবার রাস্তায় নেমেছে কোটাবিরোধীরা। সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে রাস্তায় নামিয়েছে জামায়াত-শিবির। রোববার সকালে সেগুনবাগিচার স্বাধীনতা হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী তো কোটা বাতিলের কথা বলে দিয়েছেন। …

Read More »

লাইসেন্স না থাকায় পুলিশের মোটরবাইক আটকে দিল শিক্ষার্থীরা

পুলিশ কর্মকর্তার মোটরবাইকের লাইসেন্স ও বাইকের পেছনের আরোহীর হেলমেট না থাকায় তাদের মোটরবাইক আটকে ফেরত পাঠিয়েছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার বিকেল চারটার দিকে ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকায় ঘটনাটি ঘটে। বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনরত শিক্ষার্থীরা চ্যানেল আই অনলাইনকে জানায়, সকাল থেকেই আমরা প্রতিটি গাড়ির লাইসেন্স চেক করেছি। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই যেতে দেইনি। পুলিশের একটি বাইক যেতে চাইলে আমরা …

Read More »

গাড়ি ভাঙার কাচ পরিষ্কার করছেন শিক্ষার্থীরাই!

ধানমণ্ডি ২৭ নম্বর রোড। রাস্তায় পড়ে আছে গাড়ি ভাঙার কাচ। আজ দুপুরে পথচারীদের যাতায়াতের সুবিধার্থে শিক্ষার্থীরাই ঝাড়ু হাতে নিয়েছেন, পরিষ্কার করছেন সেসব কাচ। এমন একটি ছবি ফেসবুকে শেয়ার দিয়ে ফাহাদ আল মুক্তাদির লিখেছেন, ‘বাস ভাঙা হয়েছিলো একটা তাই রাস্তায় গ্লাস পড়েছিলো-বাচ্চারা নিজেই তা ঝাড়ু দিয়ে পরিস্কার করে দিচ্ছে চলাচলের সুবিধার জন্য।’ রবিউল ইসলাম জীবন লিখেছেন, ‘এই শিক্ষার্থীরাই আমাদের শিক্ষক, আগামীর …

Read More »