খুলনা, বাংলাদেশ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নোবিপ্রবিতে ভর্তি পরীক্ষা ২৬-২৮ অক্টোবর

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের স্নাতক (১ম বর্ষ) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ২৬, ২৭ ও ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়, ভিসি প্রফেসর ড. এম অহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের এক সভায় এ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর ‘এ’ ও ‘বি’, ২৭ অক্টোবর ‘সি’ ও ‘ডি’ এবং ২৮ অক্টোবর ‘ই’ ও ‘এফ’ ইউনিটের পরীক্ষা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।
‘এ’ ইউনিটে আবেদনকারীদের গণিত, ‘বি’ ইউনিটে আবেদনকারীদের বায়োলজি, ‘সি’ ইউনিটে আবদেনকারীদের গণিত ও বায়োলজি, ‘ই’ ইউনিটে আবদেনকারীদের কলা ও সমাজবিজ্ঞান, ‘এফ’ ইউনিটে আবদেনকারীদের বাণিজ্য আবশ্যিক। গ্রুপ পরিবর্তনকারী শিক্ষার্থীরা ‘ডি’ ইউনিটে আবদেন করবে। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nstu.edu.bd) দেয়া হবে।
আরো জানানো হয়েছে গত (২০১৭-১৮) সেশনের ভর্তি পরীক্ষা ৩ এবং ৪ নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল, এবার তা আরো এগিয়ে আনা হয়েছে। এর লক্ষ্য হচ্ছে নোবিপ্রবির সেশন হালনাগাদ করা, সেজনজটমুক্ত করার এ জন্য সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।