খুলনা, বাংলাদেশ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

জাতীয়

লাইসেন্স না থাকায় পুলিশের মোটরবাইক আটকে দিল শিক্ষার্থীরা

পুলিশ কর্মকর্তার মোটরবাইকের লাইসেন্স ও বাইকের পেছনের আরোহীর হেলমেট না থাকায় তাদের মোটরবাইক আটকে ফেরত পাঠিয়েছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার বিকেল চারটার দিকে ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকায় ঘটনাটি ঘটে। বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনরত শিক্ষার্থীরা চ্যানেল আই অনলাইনকে জানায়, সকাল থেকেই আমরা প্রতিটি গাড়ির লাইসেন্স চেক করেছি। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই যেতে দেইনি। পুলিশের একটি বাইক যেতে চাইলে আমরা …

Read More »

গাড়ি ভাঙার কাচ পরিষ্কার করছেন শিক্ষার্থীরাই!

ধানমণ্ডি ২৭ নম্বর রোড। রাস্তায় পড়ে আছে গাড়ি ভাঙার কাচ। আজ দুপুরে পথচারীদের যাতায়াতের সুবিধার্থে শিক্ষার্থীরাই ঝাড়ু হাতে নিয়েছেন, পরিষ্কার করছেন সেসব কাচ। এমন একটি ছবি ফেসবুকে শেয়ার দিয়ে ফাহাদ আল মুক্তাদির লিখেছেন, ‘বাস ভাঙা হয়েছিলো একটা তাই রাস্তায় গ্লাস পড়েছিলো-বাচ্চারা নিজেই তা ঝাড়ু দিয়ে পরিস্কার করে দিচ্ছে চলাচলের সুবিধার জন্য।’ রবিউল ইসলাম জীবন লিখেছেন, ‘এই শিক্ষার্থীরাই আমাদের শিক্ষক, আগামীর …

Read More »

রিকশার শৃঙ্খলা করে দিচ্ছে শিক্ষার্থীরা

গত রবিবার বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। রবিবার থেকে আজ বুধবার পর্যন্ত এই ঘটনার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে তারা। একই সাথে বিভিন্ন রাস্তায় লাইসেন্স ফিটনেস বিহীন গাড়ি আটকে দেওয়ার খবর পাওয়া গেছে। ভাঙচুরের ঘটনার পাশপাশি শিক্ষার্থীদের নানা ধরনের কর্মকাণ্ডের খবর উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। এই যেমন, ধানমণ্ডি ২৭ নম্বর রোড। …

Read More »

দুই শিক্ষার্থীকে পিষে মারার ঘটনার প্রতিবাদে রাস্তায় শিক্ষার্থীরা

বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীকে পিষে মারার ঘটনার প্রতিবাদে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে অবস্থান নিয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে পুরো ঢাকা প্রায় স্থবির। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে কমার্স কলেজসহ আশপাশের বেশ কিছু স্কুল-কলেজের শিক্ষার্থীরা মিরপুর-১ নম্বর গোল চত্বরের রাস্তায় অবস্থান নেয়। সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা ওই পথে যান চলাচল বন্ধ করে দেয়। কিছু বাস যেতে চাইলে শিক্ষার্থীদের …

Read More »

জাবালে নূর পরিবহণের রুট পারমিট বাতিল করা হবে: শাজাহান খান

জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে জাবালে নূরের চালকরা দোষী। তদন্তে এটা প্রমাণ হলে জাবালে নূরের রুট পারমিট বাতিল করা হবে।’ আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শাজাহান খান বলেন, শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় অবশ্যই দোষী ব্যক্তির কঠোর শাস্তি …

Read More »

আলোচনায় শাজাহান খানের হাসি

দেশব্যাপী এখন আলোচনার শীর্ষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের হাসি। জাবালে নূর পরিবহনের দুই বাসের চালকের রেষারেষির জেরে রবিবার (২৯ জুলাই) রাজধানীতে বিমানবন্দর সড়কে রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহত হন। ‘পরিবহন শ্রমিক নেতা হিসেবে নৌপরিবহনমন্ত্রীর আশ্রয়-প্রশ্রয়ে বাসচালক-হেলপাররা প্রতিনিয়ত স্বেচ্ছাচারী হয়ে উঠছে’—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্তব্য জানতে চাইলে তিনি হাসতে হাসতে জবাব দিয়েছিলেন, ‘আজকের বিষয়ের সঙ্গে এটি রিলেটেড নয়’ বলেই। হাসির এই দৃশ্যসহ …

Read More »

শিক্ষার্থীদের চাপা দেওয়া বাসটি নৌমন্ত্রীর শ্যালকের

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের অদূরে শিক্ষার্থীদের চাপা দেওয়া বাস জাবালে নূরের (ঢাকা মেট্রো ব-১১৯২৯৭) পরিচালক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের শ্যালক মো. নান্নু মিয়া (৫০)। একই সঙ্গে তিনি মন্ত্রীর খালাতো ভাইও। থাকেন রাজধানীর বনশ্রী এলাকায়। জাবালে নূর পরিবহনের সঙ্গে মাহমুদ হোসেন নামে নৌপরিবহনমন্ত্রীর আরেক আত্মীয়ও জড়িত আছেন বলে জানা গেছে। বিআরটিএ’র তথ্যমতে, জাবালে নূর পরিবহনের চেয়ারম্যান জাকির হোসেন। তিনি সরাসরি কোনও রাজনীতির …

Read More »

পদত্যাগ সমাধান না, দুর্ঘটনা কমাতে ভূমিকা রেখেছি

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, তাঁর পদত্যাগে সমস্যার সমাধান নয়, বরং তিনি এই সেক্টরে (পরিবহন) থাকার কারণেই অনেক দুর্ঘটনা কমানোর ব্যাপারে কার্যকর ভূমিকা পালন করতে পেরেছেন। আজ সোমবার সচিবালয়ে বাসচাপায় শহীদ রমিজউদ্দীন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় উদ্ভূত পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। গতকাল রোববার দুপুরের দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বিমানবন্দর সড়কে জাবালে নূর …

Read More »

২ শিক্ষার্থীর পরিবারকে ৫ লাখ টাকা করে দেওয়ার নির্দেশ

ঢাকা: রাজধানীর বিমানবন্দর সড়কে বেপরোয়া বাসের চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তাদের পরিবারকে এক সপ্তাহের মধ্যে ৫ লাখ টাকা করে দিতে জাবালে নূর পরিবহনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ সোমবার (৩০ জুলাই) এ আদেশ দেন। আদালতে রিটকারী আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল …

Read More »

৯ দফা দাবিতে শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

ঢাকা: বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় নৌমন্ত্রী শাজাহান খানের বক্তব্য প্রত্যাহার করে শিক্ষার্থীদের উদ্দেশে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং বেপরোয়া গাড়ি চালকদের ফাঁসির দাবিসহ ৯ দফা দাবি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। শহীদ রমিজউদ্দিন কলেজের আন্দোলনকারী শিক্ষার্থী সাইদুল ইসলাম আপন বলেন, বাসচাপায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় আমরা ৯ দফা দাবি জানিয়েছি। আমাদের দাবি ২৪ ঘণ্টার মধ্যে মেনে নিয়ে ৭ দিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে। …

Read More »