অনলাইন ডেস্কঃ ফেব্রুয়ারি মাসের ২-৪ ও ৯-১১ তারিখে টঙ্গীতে দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হবে। এ আয়োজন নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে মুসল্লিদের বেশকিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর মুসল্লিদের জন্য ১১ নির্দেশনার কথা জানান। নির্দেশনাগুলো হলো- ইজতেমায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় …
Read More »জাতীয়
ডলারে কেনা ডিজেল পাচার, চাপ বাড়ছে রিজার্ভে
অনলাইন ডেস্কঃ পার্শ্ববর্তী দেশের সঙ্গে বাংলাদেশের ডিজেলের দামের বড় পার্থক্যের কারণে অবাধে পাচার হচ্ছে। বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেল টাকায় দেদার পাচার হচ্ছে অন্য দেশে।দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় কৌশলে পাচারের ঘটনা ঘটলেও প্রতিরোধমূলক ব্যবস্থার নজির খুবই কম। এতে সংশ্লিষ্ট মহলে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। বিশেষজ্ঞরা বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বড় ব্যবধান থাকার সুযোগে পাচারকারীরা সক্রিয় রয়েছে। এজন্য …
Read More »কোরআনের শাসন দিয়ে বাংলাদেশ চলবে না: শাহরিয়ার কবির
অনলাইন ডেস্কঃ কোরআনের শাসন দিয়ে বাংলাদেশ চলবে না বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। রোববার (২৮ জানুয়ারি) ‘স্কুলের পাঠ্যপুস্তকের বিষয় নিয়ে মৌলবাদী-সাম্প্রদায়িক অপশক্তির সাম্প্রতিক ষড়যন্ত্র’ শীর্ষক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর-রুনি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহরিয়ার …
Read More »দ্রব্যমূল্য অচিরেই কমবে, শেখ হাসিনার ওপর আস্থা রাখুন: কাদের
অনলাইন ডেস্কঃ দ্রব্যমূল্য অচিরেই কমে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সেজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর সবাইকে আস্থা রাখতে বলেছেন। শনিবার (২৭ জানুয়ারি) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে ওবায়দুল কাদের এ কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ওবায়দুল কাদের বলেন, আমাদের বেশি টাকা দিয়ে আমদানি …
Read More »প্রধানমন্ত্রীর ছয় উপদেষ্টার দায়িত্ব বণ্টন
অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছয়জন উপদেষ্টাকে নিজ নিজ দায়িত্ব বণ্টন করেছেন। রোববার (২১ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩বি(২) অনুযায়ী উপদেষ্টাদের দায়িত্ব দিয়েছেন। ড. মসিউর রহমানকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা, ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা, ড. গওহর রিজভীকে …
Read More »যেখান থেকে সরাসরি বাণিজ্য মেলায় যাবে বাস
অনলাইন ডেস্কঃ ২৮ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪ উদ্বোধন করা হবে আগামীকাল রোববার (২১ জানুয়ারি)। এদিন সকাল সাড়ে ১০টায় মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) শুরু হচ্ছে এবারের বাণিজ্য মেলা। ফার্মগেট থেকে বিআরটিসির বাসে সরাসরি বাণিজ্য মেলায় যাওয়া যাবে বলে জানিয়েছেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান। শনিবার …
Read More »ক্ষমতা আমার কাছে মানুষের ভাগ্য পরিবর্তনের সুযোগ : প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার কাছে ক্ষমতা কোনো ভোগের বস্তু না, আমার কাছে ক্ষমতা হলো দেশে মানুষের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ, মানুষের কল্যাণে কাজ করার সুযোগ, মানুষকে সেবা দেওয়ার একটা সুযোগ আবার পেয়েছি। রোববার (২১ জানুয়ারি) বাংলাদেশ-চায়না ফেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচনে জনগণের ভোটে …
Read More »পর্দা উঠল বাণিজ্য মেলার
ঢাকা: দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে রাজধানীর অদূরে পূর্বাচলে শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। রোববার (জানুয়ারি ২১) দুপুর ১২টা ৫ মিনিটে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে ‘২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যৌথভাবে এ মেলা আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাণিজ্য সচিব তপন …
Read More »এলএনজি সরবরাহে বিঘ্ন, লোডশেডিংয়ের আশঙ্কা
অনলাইন ডেস্কঃ কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে সরবরাহে বিঘ্ন ঘটায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শনিবার (২০ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মহেশখালীস্থ LNG FSRU এর কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটছে। এর …
Read More »৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
স্পেশাল করেসপন্ডেন্টঃ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১২টায়। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ মার্চ (শনিবার) দেশের বিভাগীয় শহর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় …
Read More »
খুলনাটুডে.কম | খুলনা বিভাগের সকল সংবাদ সবার আগে