খুলনা, বাংলাদেশ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

জাতীয়

একটা পলাতক দল সর্বাত্মক চেষ্টা করছে আনসেটেল করার জন্য: বিবিসি বাংলাকে ড. ইউনূস

অনলাইন ডেস্কঃ ‘একটা পলাতক দল দেশ ছেড়ে চলে গেছে বা তাদের নেতৃত্ব চলে গেছে। তারা সর্বাত্মক চেষ্টা করছে এটাকে (দেশটাকে) আনসেটেল (অস্থিতিশীল) করার জন্য’-এই মন্তব্য অধ্যাপক ইউনূসের। প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তার নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় সাত মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংস্কার ও নির্বচন, ছাত্র নেতৃত্বের নতুন দল গঠনসহ রাজনৈতিক ঘটনাপ্রবাহ নিয়ে কথা বলেছেন বিবিসি বাংলার সঙ্গে। একান্ত সাক্ষাৎকারে তিনি …

Read More »

এনসিপি’র যুগ্ম সদস্য সচিব খুলনার ফরিদুল হক

অনলাইন ডেস্কঃ জুলাই গণঅভ্যুত্থানের তরুণ নেতাদের নেতৃত্বে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ফরিদুল হক। খুলনা শহরের নাজিরঘাটে জন্ম নেয়া ও বেড়ে উঠা ফরিদুল হক পড়াশোনা করেছেন খুলনার অন্যতম সেরা বিদ্যাপীঠ খুলনা জিলা স্কুলে। স্কুল জীবন শেষ করে বাবার কর্মসূত্রে ঢাকায় পাড়ি দেয়া ফরিদুল ছাত্র জীবন থেকেই বিভিন্ন সামাজিক-রাজনৈতিক কর্মকান্ডের সাথে যুক্ত ছিলেন। …

Read More »

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে: পরওয়ার

অনলাইন ডেস্কঃ অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জাতীয় নির্বাচনের আগে অবাধ ও সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। সরকার যদি আন্তরিক হয় ইলেকশন কমিশনের পক্ষে সম্ভব সেই নির্বাচন করা। নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য যতটুকু যৌক্তিক সময় দরকার সেই সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করুন। নির্বাচনে বিশৃঙ্খলা, হানাহানি, রক্তারক্তি রোধ করার জন্য ফ্যাসিবাদের মাস্টারমাইন্ড …

Read More »

যা আছে এনসিপি’র ঘোষণাপত্রে

অনলাইন ডেস্কঃ সদ্য ঘোষিত তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম দলের পক্ষ থেকে একটি ঘোষণাপত্র পাঠ করেছেন। শুক্রবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশ থেকে নাহিদ ইসলাম ঘোষণাপত্র পাঠ করেন। জুলাই-আগস্ট আন্দোলনের তরুণদের নেতৃত্বে গঠিত নতুন দল জাতীয় নাগরিক পার্টির ঘোষণাপত্র তুলে ধরা হলো: আমরা হাজার বছরের ঐতিহাসিক পরিক্রমায় …

Read More »

নাহিদ-আখতারের নেতৃত্বে ‘জাতীয় নাগরিক পার্টি’র যাত্রা শুরু

অনলাইন ডেস্কঃ আত্মপ্রকাশ করল তারুণ্যনির্ভর নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। স্বৈরাচার শেখ হাসিনাবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির অগ্রভাগে থাকা একদল তরুণ-তরুণী এই দল গঠনের উদ্যোক্তা। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক অনুষ্ঠান থেকে দলটি আত্মপ্রকাশ করে। জুলাই শহীদ ইসমাইল হোসেন রাব্বির বোন মীম আক্তার জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘোষণা করেন। …

Read More »

নতুন দলের শীর্ষ পদে আসছেন যারা

অনলাইন ডেস্কঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’। শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করবে। নতুন দলের আহ্বায়ক পদে থাকছেন নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেন। এ ছাড়াও তরুণদের এই দলের আরও কয়েকটি শীর্ষ পদের ব্যক্তিদের নাম চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলামোটরে রূপায়ণ …

Read More »

পদত্যাগ করলেন উপদেষ্টা নাহিদ ইসলাম

অনলাইন ডেস্কঃ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের একটি সূত্র। অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন নাহিদ ইসলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চলমান। আগামী ২৮ …

Read More »

নতুন ছাত্রসংগঠনের নাম ‘বিপ্লবী ছাত্রশক্তি’, নেতৃত্বে সাবেক সমন্বয়করা

অনলাইন ডেস্কঃ আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন ছাত্রসংগঠনের। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) মধুর ক্যান্টিন থেকে এর আত্মপ্রকাশের সম্ভাবনা রয়েছে। সংগঠনটির সম্ভাব্য নাম ‘বিপ্লবী ছাত্রশক্তি’। এ সংগঠনের নেতৃত্বে থাকছেন জুলাই অভ্যুত্থানের সাবেক সমন্বয়করা। তারা সবাই কার্যক্রম স্থগিত হওয়া ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র সাবেক নেতা। শিবিরের পদধারী কোনো নেতা এই সংগঠনে যুক্ত হচ্ছেন না। তবে শিবিরের সঙ্গে কোনো না কেনো সময় যুক্ত …

Read More »

আনা হলো ক্রেন, ভাঙা হচ্ছে ৩২ নম্বরের বাড়ি

অনলাইন ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ি গুঁড়িয়ে দিতে আনা হয়েছে ক্রেন ও এক্সক্যাভেটর। প্রথমে ভাঙচুর তারপর বাড়িটিতে আগুন দেওয়া হয়েছে। বুধবার (০৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়। রাত ১১টার পরেও সেখানে আগুন জ্বলছে। ‘মার্চ টু ধানমন্ডি ৩২’ কর্মসূচি ঘোষণা করে বুধবার রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ …

Read More »

৩২ নম্বরের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা

অনলাইন ডেস্কঃ রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। বাড়িটিতে ভাঙচুর চালানোর পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানা স্লোগান দিতে দিতে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হয়। নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ভার্চ্যুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার ঘোষণার প্রতিবাদেই ছাত্র-জনতা ৩২ নম্বরের বাড়িতে …

Read More »