অনলাইন ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমার কাছে ক্ষমতা কোনো ভোগের বস্তু না, আমার কাছে ক্ষমতা হলো দেশে মানুষের ভাগ্য পরিবর্তনের একটা সুযোগ, মানুষের কল্যাণে কাজ করার সুযোগ, মানুষকে সেবা দেওয়ার একটা সুযোগ আবার পেয়েছি। রোববার (২১ জানুয়ারি) বাংলাদেশ-চায়না ফেন্ডশিপ এক্সিভিশন সেন্টারে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচনে জনগণের ভোটে …
Read More »খুলনা টুডে
রূপসায় পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত
অনলাইন ডেস্কঃ খুলনার রূপসায় দাড়িয়ে থাকা মাছের পিক-আপের পিছনে মোটরসাইকেল ধাক্কা দিয়ে নাহিদ (১৭) নামে তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে নতুন বাজার লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণ নতুন বাজার চর এলাকার বাসিন্দা। পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত ১১ টার দিকে পার্কিং করা পিক-আপের পিছনে দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে …
Read More »পর্দা উঠল বাণিজ্য মেলার
ঢাকা: দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের অংশগ্রহণে রাজধানীর অদূরে পূর্বাচলে শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার। রোববার (জানুয়ারি ২১) দুপুর ১২টা ৫ মিনিটে পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে ‘২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৪’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যৌথভাবে এ মেলা আয়োজন করেছে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, বাণিজ্য সচিব তপন …
Read More »এলএনজি সরবরাহে বিঘ্ন, লোডশেডিংয়ের আশঙ্কা
অনলাইন ডেস্কঃ কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত এলএনজি টার্মিনালের কারিগরি ত্রুটির কারণে সরবরাহে বিঘ্ন ঘটায় গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনে ব্যাঘাত ঘটছে। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শনিবার (২০ জানুয়ারি) মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মহেশখালীস্থ LNG FSRU এর কারিগরি ত্রুটির কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটছে। এর …
Read More »যশোরে ছুরিকাঘাতে যুবককে হত্যা
অনলাইন ডেস্কঃ ঝিকরগাছার পল্লীতে তৌফিক হোসেন (২৭) নামে এক শ্রমিক খুন হয়েছেন। আজ শনিবার (২০ জানুয়ারি) সকাল আটটার দিকে উপজেলার কাটাখাল নামক স্থানে তাকে হত্যা করা হয়। তার মৃতদেহ বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। নিহত তৌফিক হোসেন ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে। নিহতের মা রেহানা খাতুন জানান, তার ছেলে তৌফিক হোসেন আফিল ডিমের ফার্মে কাজ করেন। এদিন …
Read More »ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
ক্রীড়া ডেস্কঃ যুব বিশ্বকাপের প্রথম ম্যাচে টস ভাগ্য পক্ষে এসেছে বাংলাদেশের। টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টইনে শনিবার কন্ডিশন অনুযায়ী রান তাড়া আর্দশ মনে করছেন বাংলাদেশ অধিনায়ক। এবার যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে প্রত্যাশা বাড়িয়েছে বাংলদেশ দল। এই তরুণদের কাছ থেকে বিশ্বকাপেও বড় পারফরম্যান্স আশা করা হচ্ছে। ২০২০ সালে প্রথমবারের মতন …
Read More »নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলেন শাকিব খান
বিনোদন ডেস্কঃ নায়ক ও প্রযোজক হিসেবে আগেই সাফল্য পেয়েছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। এবার কর্পোরেট জগতে পা রাখলেন দেশ সেরা এই নায়ক। শনিবার (২০ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে শাকিব নিজেই এ ঘোষণাটা দেন। এদিন রিমার্ক এইচবি নামে একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের পরিচালকের দায়িত্ব নিলেন তিনি। যেখানে বিশ্বমানের স্কিন কেয়ার, কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার, পারফিউমসহ নানা পণ্য …
Read More »সাতক্ষীরায় শীতে ভোগান্তি বেড়েছে ছিন্নমূল মানুষের
জেকে বসেছে শীত। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে উপকূলীয় জেলা সাতক্ষীরার জনজীবন। বিশেষ করে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে বৃষ্টির পর জেলা জুড়ে শীতের তীব্রতা আরো বৃদ্ধি পেয়েছে। ফলে সামর্থ্যবানরা শীত নিবারণ করতে পারলেও ভোগান্তি পোহাচ্ছে নিম্ন আয়ের দরিদ্র শ্রেণীর মানুষ। শীত নিবারণে গরম কাপড় কেনার সামর্থ্য নেই তাদের। যদিও ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাওয়া ৪১ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। …
Read More »খুলনার শিশু হাসমি হত্যা: মাসহ ৩ জনের ফাঁসি বহাল
স্পেশাল করেসপন্ডেন্টঃ খুলনায় আড়ংঘাটা থানার সরদারডাঙ্গা শহিদ হাতেম আহম্মেদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র হাসমিকে হত্যার দায়ে মা সোনিয়া আক্তারসহ তিনজনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। তবে বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান নামে অপর আসামিকে খালাস দিয়েছেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) আসামিদের আপিল ও মামলার ডেথ রেফারেন্সের (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) শুনানি শেষে বিচারপতি সহিদুল করিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ …
Read More »৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ ঘোষণা
স্পেশাল করেসপন্ডেন্টঃ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১২টায়। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৯ মার্চ (শনিবার) দেশের বিভাগীয় শহর ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় …
Read More »
খুলনাটুডে.কম | খুলনা বিভাগের সকল সংবাদ সবার আগে