অনলাইন ডেস্কঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট পর্বের শেষ দিন প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হচ্ছে খুলনা টাইগার্স। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ছুটি কাটিয়ে বাংলাদেশে ফিরেই বরিশালের সেরা একাদশে শোয়েব মালিক। এছাড়া প্রিতম কুমারকে বাদ দিয়ে একাদশে ফিরেছেন তাইজুল ইসলামও। এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে এনামুল হক বিজয়ের …
Read More »খুলনা টুডে
কুষ্টিয়ায় পদ্মার চরে যুবকের ৮ টুকরো মরদেহ উদ্ধার, আটক ৫
অনলাইন ডেস্কঃ কুষ্টিয়া সদর উপজেলায় মিলন হোসেন (২৪) নামে এক যুবকের ৮ টুকরো মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে উপজেলার হরিপুর চর থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা। নিহত মিলন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পূর্ব বাহির মাদি এলাকার মাওলা বক্সের …
Read More »কাতারে কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ মুশফিকুর
অনলাইন ডেস্কঃ কাতারে অনুষ্ঠিত তিজান আন নূর আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ মুশফিকুর রহমান। এ প্রতিযোগিতায় সারা বিশ্ব থেকে প্রায় লক্ষাধিক হাফেজ ভার্চুয়ালি অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৬ জন হাফেজ সশরীরে কাতারে মূল অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পায়। প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ মুশফিকুর রহমান প্রথম স্থান অর্জন করে। মুশফিকুর রাজধানীর যাত্রাবাড়ীর শায়েখ ক্বারি নাজমুল হাসান প্রতিষ্ঠিত তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদরাসার …
Read More »সাতক্ষীরায় ভুয়া চিকিৎসকসহ ৩ জনের কারাদণ্ড, ক্লিনিক সিলগালা
অনলাইন ডেস্কঃ সাতক্ষীরায় ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া চিকিৎসকসহ তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের অর্থদণ্ডও দেওয়া হয়েছে।এছাড়া একটি ক্লিনিককে সিলগালা করা হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সাতক্ষীরা জেলা কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হোসেনের নেতৃত্বে র্যাবের একটি দল এই অভিযান পরিচালনা করে। এসময় সদর হাসপাতাল মোড়ের শেফা ডায়াগনস্টিক সেন্টারে ভুয়া চিকিৎসক সেজে প্রতারণার অভিযোগে বিপ্লব …
Read More »ইজতেমায় আসতে চাওয়া মুসল্লিদের যা বললো পুলিশ
অনলাইন ডেস্কঃ ফেব্রুয়ারি মাসের ২-৪ ও ৯-১১ তারিখে টঙ্গীতে দুই পর্বে ইজতেমা অনুষ্ঠিত হবে। এ আয়োজন নিরাপদ ও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে মুসল্লিদের বেশকিছু নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) পুলিশ সদরদপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) ইনামুল হক সাগর মুসল্লিদের জন্য ১১ নির্দেশনার কথা জানান। নির্দেশনাগুলো হলো- ইজতেমায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় …
Read More »ডলারে কেনা ডিজেল পাচার, চাপ বাড়ছে রিজার্ভে
অনলাইন ডেস্কঃ পার্শ্ববর্তী দেশের সঙ্গে বাংলাদেশের ডিজেলের দামের বড় পার্থক্যের কারণে অবাধে পাচার হচ্ছে। বৈদেশিক মুদ্রায় কেনা জ্বালানি তেল টাকায় দেদার পাচার হচ্ছে অন্য দেশে।দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় কৌশলে পাচারের ঘটনা ঘটলেও প্রতিরোধমূলক ব্যবস্থার নজির খুবই কম। এতে সংশ্লিষ্ট মহলে বাড়ছে উদ্বেগ-উৎকণ্ঠা। বিশেষজ্ঞরা বলেছেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বড় ব্যবধান থাকার সুযোগে পাচারকারীরা সক্রিয় রয়েছে। এজন্য …
Read More »ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
অনলাইন ডেস্কঃ যশোরের মনিরামপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী অজ্ঞাত (৩০) এক যুবক নিহত এবং চালক জাকির হোসেন (২৯) আহত হয়েছেন। রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাজারহাট-চুকনগর আঞ্চলিক সড়কের লাউড়ী মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, যশোরমুখী ট্রাক লাউড়ী রাস্তা মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষ হয়। …
Read More »আসিফ মাহতাবকে চাকরিচ্যুতির কারণ জানালো ব্র্যাক ইউনিভার্সিটি
অনলাইন ডেস্কঃ সপ্তম শ্রেণির ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ‘শরীফ থেকে শরীফা’ হওয়ার গল্পের পাতা ছিঁড়ে চাকরিচ্যুত হন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের খণ্ডকালীন শিক্ষক আসিফ মাহতাব। শিক্ষক আসিফ মাহতাবকে চাকরিচ্যুত করার আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া গেল ইউনিভার্সিটিটির পক্ষ থেকে। সোমবার ব্র্যাক ইউনিভার্সিটির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাহতাবের চাকরিচ্যুত করার বিষয়টি পরিষ্কার করা হয়েছে। জনসংযোগ কর্মকর্তা ফাতিয়াস ফাহমিদ স্বাক্ষরিত …
Read More »কোরআনের শাসন দিয়ে বাংলাদেশ চলবে না: শাহরিয়ার কবির
অনলাইন ডেস্কঃ কোরআনের শাসন দিয়ে বাংলাদেশ চলবে না বলে মন্তব্য করেছেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। রোববার (২৮ জানুয়ারি) ‘স্কুলের পাঠ্যপুস্তকের বিষয় নিয়ে মৌলবাদী-সাম্প্রদায়িক অপশক্তির সাম্প্রতিক ষড়যন্ত্র’ শীর্ষক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর-রুনি মিলনায়তনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শাহরিয়ার …
Read More »কলারোয়ায় ডাম্পার ট্রাক্টরের চাকায় পৃষ্ট হয়ে কলেজ শিক্ষক নিহত
অনলাইন ডেস্কঃ সাতক্ষীরার কলারোয়ায় ইটভাটার মাটি বহনকারী অবৈধ ডাম্পার ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল চালক মফিজুল ইসলাম (৫৫) নামের এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে কলারোয়া উপজেলার দমদম এলাকায় এনবি ব্রিকসের সামনে এই ঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষক মফিজুল ইসলাম কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের নাথপুর গ্রামের মৃত ইসহাক সরদারের ছেলে। তিনি কলারোয়া শেখ আমানুল্লাহ কলেজের পরিসংখ্যান …
Read More »
খুলনাটুডে.কম | খুলনা বিভাগের সকল সংবাদ সবার আগে