খুলনা, বাংলাদেশ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

রূপসায় পিকআপ মোটরসাইকেল সংঘর্ষে তরুণ নিহত

অনলাইন ডেস্কঃ খুলনার রূপসায় দাড়িয়ে থাকা মাছের পিক-আপের পিছনে মোটরসাইকেল ধাক্কা দিয়ে নাহিদ (১৭) নামে তরুণের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জানুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে নতুন বাজার লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তরুণ নতুন বাজার চর এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দিবাগত রাত ১১ টার দিকে পার্কিং করা পিক-আপের পিছনে দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলে থাকা দুই আরোহী আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন খান বলেন, লঞ্চঘাট এলাকায় দাঁড়িয়ে থাকা মাছের পিক-আপের পিছনে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। মোটরসাইকেলটিতে তিনজন আরোহী ছিল। দুইজন গুরুতর আহত হয়। তাদেরকে হাসপাতালে নেয়া হলে নাহিদ নামে একজনের মৃত্যু হয়। অপরজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। হাসপাতাল থেকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।