অনলাইন ডেস্কঃ গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ব্যবসায় শিক্ষা শাখা এবং মানবিক বিভাগের ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হলেও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার তারিখ অপরিবর্তিত রয়েছে। গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উপজেলা পরিষদের নির্বাচনের কারণে বি …
Read More »খুলনা টুডে
খুলনার ময়ূর নদ বাঁচানোর দাবি
অনলাইন ডেস্কঃ খুলনার ময়ূর নদ বাঁচানোর দাবিতে সংবাদ সম্মেলন করেছে পরিবেশবাদী নাগরিক সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর গল্লামারী নদের পাড়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের খুলনা জেলার সমন্বয়কারী অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার। সংবাদ সম্মেলনে জানানো হয়, খুলনা সিটি কর্পোরেশন ‘জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্পের আওতায় ময়ূর নদের …
Read More »খর্ণিয়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৪ জন নিহত
অনলাইন ডেস্কঃ খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ইটবাহী ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৩টায় খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত আরও ৩ জনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত চারজনের মধ্যে তিনজন হলেন উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), …
Read More »রমজানের পণ্য নিয়ে জাহাজ আসছে, মজুদ বাড়ছে
অনলাইন ডেস্কঃ চট্টগ্রাম বন্দরে রমজানের পণ্য নিয়ে নোঙর করছে একের পর এক জাহাজ। ভোজ্যতেল, ছোলা, ডাল, মটর, চিনি, খেজুরসহ বিভিন্ন ভোগ্যপণ্য বোঝাই ১১টি জাহাজ আছে দেশের প্রধান এই সমুদ্রবন্দরে। পথে আছে আরও তিনটি জাহাজ। আগামী চার দিনের মধ্যে নোঙর করার কথা রয়েছে এসব জাহাজের। ভোগ্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে এবার আগেভাগে তৎপর হয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে হয়েছে জরুরি বৈঠক। বাংলাদেশ …
Read More »টাঙ্গাইল শাড়ির জিআই স্বীকৃতি পেতে আবেদন
অনলাইন ডেস্কঃ টাঙ্গাইল শাড়ির ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) মেইল করে আবেদনের সব কাগজপত্র পাঠিয়েছেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম।এছাড়া বুধবার মন্ত্রণালয়ে হার্ডকপি জমা দেওয়া হবে। জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম বলেন, ভৌগলিক দিক থেকে টাঙ্গাইল বাংলাদেশের একটি অংশ। সেই পরিপ্রেক্ষিতে টাঙ্গাইল নামধারী যে কোনো পণ্যই বাংলাদেশের পণ্য। …
Read More »জমি জটিলতায় ভাঙা হচ্ছে নতুন ড্রেন, কোটি টাকা জলে
অনলাইন ডেস্কঃ সড়কের দুই পাশে ড্রেন নির্মাণের প্রায় ৮৫ ভাগ কাজ শেষ। এখন ধরা পড়েছে, যে জমিতে ড্রেন নির্মাণ হয়েছে, তার মালিক খুলনা শিপইয়ার্ড লিমিটেড। মাপে সত্যতা মেলায় নতুন ড্রেনের বেশ কিছু অংশ ভাঙা শুরু হয়েছে। এক সপ্তাহ ধরে চলছে ড্রেন ভাঙার কাজ। এ দৃশ্য খুলনা শিপইয়ার্ড সড়কের। সড়কটি চার লেনে উন্নীত করতে গত ১১ বছর কাজ করছে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ …
Read More »বেরোবি সাংবাদিক সমিতির নেতৃত্বে শিপন-হিমেল
অনলাইন ডেস্কঃ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বেরোবিসাস) কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ঢাকা পোস্টের বেরোবি প্রতিনিধি মোবাশ্বের আহমেদ শিপন ও সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আজকের পত্রিকার বেরোবি প্রতিনিধি মো: কামরুজ্জামান হিমেল। মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় সমিতির সদস্যদের প্রত্যক্ষ ভোটের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. বিজন মোহন …
Read More »নোয়াখালীতে সিঁধ কেটে মা-মেয়েকে গণধর্ষণ
অনলাইন ডেস্কঃ নোয়াখালীর সুবর্ণচরে সিঁধ কেটে মা-মেয়ে গণধর্ষণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার ভুক্তভোগী গৃহবধূর বরাত দিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম। এর আগে, গতকাল সোমবার দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার চর ওয়াপদা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নির্যাতিত গৃহবধূর বয়স (৩০) ও তার মেয়ের বয়স (১২)। পুলিশ ও স্থানীয় সূত্র …
Read More »শিল্প-সাহিত্যের ছোট কাগজ বালুচর’র চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন
অনলাইন ডেস্কঃ রিয়াদ আল ফেরদৌসের সম্পাদনায় প্রকাশিত শিল্প-সাহিত্যের ছোট কাগজ ‘বালুচর’ চতুর্থ সংখ্যার মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ০৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় শেরপুর নালিতাবাড়ী আরাইআনী নওজোয়ান মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আড়ম্বরপূর্ণ পরিবেশে ‘বালুচর’ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কবি,প্রাবন্ধিক,শিক্ষক জ্যোতি পোদ্দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালুচর’র সম্পাদক রিয়াদ আল ফেরদৌস।শিক্ষক সজল কর্মকার ও আবৃত্তিকার রোকেয়া …
Read More »খুলনার চুইঝাল ছড়িয়ে পড়েছে সারা দেশে, যে দামে বিক্রি হচ্ছে
অনলাইন ডেস্কঃ সারা বছরই চুইঝালের চাহিদা থাকে। তবে ঈদের মতো উৎসবে চুইঝালের চাহিদা বেশি। খুলনা ছাড়িয়ে চুইঝাল এখন সারা দেশে ছড়িয়ে পড়েছে। অনেক দিন ধরেই খুলনা অঞ্চলের পরিবারগুলোর বাজারের ফর্দে চুইঝালের অবস্থান বেশ পাকাপোক্ত। বিশেষ করে মাংস রান্নার কোনো আয়োজন থাকলে তো আর কথাই নেই; অবধারিতভাবে চুইঝাল লাগবেই। তবে মসলাজাতীয় এই পণ্য এখন আর দক্ষিণের আঞ্চলিক গণ্ডিতে আটকে নেই। গত …
Read More »
খুলনাটুডে.কম | খুলনা বিভাগের সকল সংবাদ সবার আগে