খুলনা, বাংলাদেশ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

খর্ণিয়ায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৪ জন নিহত

অনলাইন ডেস্কঃ খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ইটবাহী ট্রাকের সঙ্গে ইজিবাইকের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। শনিবার বিকাল সাড়ে ৩টায় খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা কালভার্ট এলাকায় দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত আরও ৩ জনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

নিহত চারজনের মধ্যে তিনজন হলেন উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদোহা গ্রামের সাব্বির মোড়ল (২৩), শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামের ইজিবাইক চালক বিশ্বজিৎ বিশ্বাস (৩০), গুটুদিয়া ইউনিয়নের বিল পাবলা গ্রামের নিপা ঢালী (২৫), বাকি একজন নারী (২৬) তার নাম-পরিচয় জানা যায়নি।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা সত্যতা নিশ্চিত করেছেন।