খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/khulnatoday/public_html/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

পুকুর নয়, সাগর চুরি হয়েছে: অর্থমন্ত্রী

অনলাইন ডেক্স:

মঙ্গলবার জাতীয় সংসদে স্বতন্ত্র সদস্য রুস্তম আলী ফরাজীর এক বক্তব্যের প্রেক্ষিতে মুহিত বলেন, “এখানে অনেক দোষ-ত্রুটি হয়েছে বটে। কিছু কিছু ক্ষেত্রে লুটপাট হয়েছে। ফরাজী সাহেবের সাথে আমিও বলতে চাই, পুকুর চুরি নয়, সাগর চুরি হয়েছে।”

সংসদে ২০১৫-১৬ সালের সম্পূরক বাজেটের ওপর বিরোধী দল ও স্বতন্ত্র সদস্যদের দেওয়া ছাঁটাই প্রস্তাবের আলোচনায় এ বিষয়ে কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি ব্যাংক খাতের জন্য ২৩৮ কোটি দুই লাখ ৪৪ হাজার টাকা বেশি বরাদ্দের পক্ষে বললে এর বিরোধিতা করেন  রুস্তম আলী ফরাজী।

ডেসটিনি ও হলমার্ক কেলেঙ্কারির পাশাপাশি সাম্প্রতিক রিজার্ভ চুরির প্রসঙ্গে টেনে স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, “ব্যাংক খাত থেকে টাকা চুরি হয়ে গেছে। সব ব্যাংকের একই অবস্থা। বাংলাদেশ ব্যাংকে যখন পচন ধরেছে… ৮০০ কোটি টাকা কর্মকর্তাদের যোগসাজশে চুরি হল। সব চুরির সাথে ওই ব্যাংকের কর্মকর্তারা জড়িত।

“পৌনে তিন লাখ হাজার কোটি পাচার হয়েছে। ৩০ হাজার কোটি টাকা চুরি হয়েছে। এগুলোকে পুকুর চুরি না বলে সাগর চুরি বলা যায়।”

এর আগে সম্পূরক বাজেটের ওপর আলোচনায় অর্থমন্ত্রী ৭ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি নিয়ে আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর পূর্বাভাসের বিষয়ে কথা বলেন।

তিনি বলেন, “প্রোজেকশন ইজ প্রোজেকশন। এটা পরিবর্তন হতেই পারে। আমরা যেটা দিয়েছি, আগামী তিন মাসে পরে আমাদেরটাই সঠিক হবে। সেটা তারা মেনে নেবে। আমাদের নিজস্ব গবেষণা আছে। আমাদের পরিসংখ্যান ব্যুরো অনেক দক্ষ। আমাদের তথ্য নিয়েই তারা (আন্তর্জাতিক প্রতিষ্ঠান) কাজ করে।”

চলতি অর্থবছরের প্রথম নয় মাসের হিসাব কষে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বলেছে, এবার ৭ দশমিক ০৫ শতাংশ প্রবৃদ্ধি হবে, যার সঙ্গে একমত নয় বিশ্ব ব্যাংক।

বিশ্ব ব্যাংক বলছে, সরকার যেসব উপাত্তের ভিত্তিতে জিডিপি প্রবৃদ্ধির প্রাক্কলন করেছে, তাতে একমাত্র রপ্তানি খাত ছাড়া সব সূচকই গত বছরের তুলনায় নিম্নগামী।

মঙ্গলবারের অধিবেশনে জাতীয় পার্টির সংসদ সদস্য নুরুল ইসলাম ওমর, সেলিম উদ্দিন ও ফখরুল ইমাম জাতীয় পার্টির আমলসহ মোট ১০ বার সংসদে বাজেট উপস্থাপন করায় অর্থমন্ত্রীকে অভিনন্দন জানান।

পরে অর্থমন্ত্রী বলেন, “এখানে বলা হয়েছে, আমি দুইবার জাতীয় পার্টির বাজেট দিয়েছি। এটা সর্বৈব মিথ্যা। আমি যখন বাজেট দিয়েছি তখন জাতীয় পার্টির জন্ম হয়নি। আমি দিয়েছি এরশাদ সাহেবের বাজেট, যখন নির্দলীয় সরকার ছিল।”

সুত্র:বিডিনিউজ২৪.কম