খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/khulnatoday/public_html/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

টেকনাফে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী ইন্টার এশিয়া

অনলাইন ডেক্স:

টেকনাফে পর্যটন অর্থনৈতিক অঞ্চল সাবরাং-এ প্রায় ১২ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সিঙ্গাপুরের একটি কোম্পানি। এ অর্থায়নে গড়ে তোলা হবে আন্তজার্তিক মানের পর্যটন পার্ক। তবে সাবরাংয়ে উন্মুক্ত পদ্ধতিতে বিনিয়োগের প্রস্তাব চাওয়া হবে বলে জানিয়েছেন অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ।
দেশের প্রথম পর্যটন অর্থনৈতিক অঞ্চল সাবরাংয়ে জমি অধিগ্রহণের কাজ শেষ হয়েছে। বর্তমানে চলছে মাটি ভরাটসহ বিভিন্ন ভৌত অবকাঠামো উন্নয়নের কাজ। প্রায় ১২’শ একরের ওপর এ বিশেষ পর্যটন কেন্দ্র তৈরির কাজ করছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। প্রাথমিক উন্নয়ন কাজের জন্য বরাদ্দ রাখা হয়েছে প্রায় ১’শ কোটি টাকা।
এরই মধ্যে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে যৌথভাবে পার্কের উন্নয়ন করতে চায় সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ইন্টার এশিয়া গ্রুপ। ইতিমধ্যে কয়েক দফা সাবরাং পার্ক পরিদর্শন করেছেন কোম্পানির প্রতিনিধিরা।
অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী জানান, সাবরাংয়ের জন্য আমরা সিঙ্গাপুর ভিত্তিক একটি কোম্পানির কাছ থেকে প্রায় ১২ হাজার কোটি টাকার একটি প্রস্তাব পেয়েছি। তবে উন্নয়ন কাজের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে ডিসেম্বরে। যাছাই-বাছাই শেষে যোগ্য প্রতিষ্ঠানকে দেয়া হবে কাজ।
বিনিয়োগের এ সম্ভবনা দুয়ার খুলবে পর্যটনে খাতে। প্রয়োজনীয় সুযোগ সুবিধা দেয়ার আশ্বাস দিয়েছেন পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, এই ক্ষেত্রে বিনিয়োগটা কি হবে, সে বিষয়ে সরকারের কিছু মৌলিক সিদ্ধান্তের বিষয় আছে। কক্সবাজারে যদি এয়ারপোর্ট হয়ে যায়, তার সাথে মিলিয়ে সেখানে বড় ধরনের একটা পর্যটন কেন্দ্র হয়ে যেতে পারে।পর্যটন পার্কের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দক্ষিণ কোরিয়ার একটি ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

সুত্র:আমাদের সময়.কম