খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/khulnatoday/public_html/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

ইসলামের পথে নিজেকে সঁপে দিতে চান রুপোলি পর্দার অভিনেত্রী বীনা মালিক

অনলাইন ডেক্স:

ইসলামের অধ্যয়নে নিজেকে সঁপে দিতে চান বীনা মালিক। সাংবাদিক সম্মেলন করে এ কথা জানান পাকিস্তানের মডেল তথা রুপোলি পর্দার অভিনেত্রী। জামিয়া বিনোরিয়া মাদ্রাসার মুফতি নঈমের কাছে ইসলামের পাঠ নেবেন তিনি। ৩২ বছরের বীনা জানিয়েছেন, তার বাচ্চারাও যাতে ইসলামের শিক্ষা নেয়, সেটা সুনিশ্চিত করবেন তিনি।

ডন নিউজ জানিয়েছে, গত কয়েক বছর বিদেশে কাটানোর পর কেন বীনা ধর্মের দিকে ঝুঁকলেন, তা নিয়ে বিস্ময়, কৌতুহল তৈরি হওয়া অস্বাভাবিক নয়। ভারতীয় টিভি শো ‘বিগ বস-এ যোগ দেওয়ায় ২০১১ সালে তার প্রবল সমালোচনা করেছিলেন পাকিস্তানের ধর্মীয় নেতারা। মুফতি আবদুল কাউয়ি টিভিতে বলেছিলেন, পাকিস্তান, ইসলামকে অপমান করেছ তুমি! ২০১১ সালেই একটি ম্যাগাজিনের কভারে ছবি প্রকাশের জন্যও তার কড়া নিন্দা হয়েছিল।

ধর্মের প্রতি আকৃষ্ট হওয়া সম্পর্কে বীনা স্বামীকে পাশে নিয়ে বলেছেন, আমেরিকায় দুই বছর থাকাকালে জুনেইদ জামশেদ সাহেবের কথামতো প্রচুর সাহিত্য পড়েছি। কিছুদিন আগে আমার জীবনে বড় সঙ্কট এসেছিল। বড়রা সাবধান করে দিয়ে বলেন, এমন সময় সঠিক পথে থাকা খুবই কঠিন। এবং বাস্তবেও গত তিন বছরে আমি অনেকবারই বেপথ হতে প্রলুব্ধ হয়েছিলাম। কিন্তু ভাগ্য ভাল যে, মুফতি নঈম, মৌলানা তারিক জামিল, জুনেইদ জামসেদের মতো মানুষকে পেয়েছি যারা আমাকে ঠিক রাস্তা দেখাতে পারেন।

সুত্র;সমকাল