খুলনা, বাংলাদেশ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বটিয়াঘাটায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বটিয়াঘাটা থানা পুলিশ গত দুইদিন ব্যাপী পৃথক পৃথক দু’টি অভিযান চালিয়ে ৪পিচ ইয়াবাসহ দুই মাদককারবারীকে হাতেনাতে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে। এসআই প্রদীপ কুমার মালাকার মঙ্গলবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উক্ত দুই ব্যক্তিকে আটক করে। আটককৃত দুইজন হলো হেতালবুনিয়া গ্রামের ইউনুস হাওলাদারের পুত্র দুলাল হাওলাদার ও সুভাষ চন্দ্র দাসের পুত্র সন্ধি শুভ্র দাস। এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে ৩নং মামলা দায়ের হয়েছে। অপরদিকে বারোআড়িয়া ক্যাম্পের এএসআই সোহাগ মিয়া গতকাল বুধবার বিকালে বারোআড়িয়া এলাকায় এক অভিযান চালিয়ে জিআর-১৩৩/১৪ মামলার এজাহারভুক্ত ওয়ারেন্টের আসামী সঞ্জয় মন্ডলকে আটক করেছে। সে ওই এলাকার মৃতুঃ ভবসিন্ধু মন্ডলের পুত্র।