যশোর: বাস চাপায় রাজধানীর কলেজ শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় দোষীদের বিচার, নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে রাস্তায় নেমেছে যশোরের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (০২ আগস্ট) বেলা ১২টার দিকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে ইউনিফর্ম পরে রাস্তায় নেমে বিক্ষোভ করেন যশোরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। পরে তারা শহরের মুজিব সড়কে প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়। এসময় দাবি আদায়ের লক্ষ্যে প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা …
Read More »সাম্প্রতিক
গাড়ি চলছে, লাইসেন্স পরীক্ষা করছে শিক্ষার্থীরা
সায়েন্স ল্যাবরেটরি ও নিউমার্কেট এলাকায় বিভিন্ন গাড়ির চালকের লাইসেন্স আছে কি না, তা পরীক্ষা করে দেখছে শিক্ষার্থীরা। বেলা পৌনে ১১টার দিকে একদল শিক্ষার্থীকে এই এলাকায় এসে গাড়ি থামিয়ে লাইসেন্স পরীক্ষা করতে দেখা যায়। যেসব গাড়ির লাইসেন্স পাচ্ছিল না, শিক্ষার্থীরা তাদের সামনে এগোতে দিচ্ছিল না। আজ বৃহস্পতিবার সায়েন্স ল্যাবরেটরি ও নিউ মার্কেট এলাকায় সকাল সাড়ে ১০টা পর্যন্ত যান চলাচল স্বাভাবিক ছিল। …
Read More »শিক্ষার্থীদের বিভ্রান্ত করে রাস্তায় নামিয়েছে জামায়াত-শিবির: নৌমন্ত্রী
সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে জামায়াত ও শিবিরের সম্পৃক্ততা রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, স্বাধীনতাবিরোধীদের সন্তানদের চাকরি না দেওয়ার দাবি ওঠায় এখন আবার রাস্তায় নেমেছে কোটাবিরোধীরা। সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করে রাস্তায় নামিয়েছে জামায়াত-শিবির। রোববার সকালে সেগুনবাগিচার স্বাধীনতা হলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। শাজাহান খান বলেন, প্রধানমন্ত্রী তো কোটা বাতিলের কথা বলে দিয়েছেন। …
Read More »লাইসেন্স না থাকায় পুলিশের মোটরবাইক আটকে দিল শিক্ষার্থীরা
পুলিশ কর্মকর্তার মোটরবাইকের লাইসেন্স ও বাইকের পেছনের আরোহীর হেলমেট না থাকায় তাদের মোটরবাইক আটকে ফেরত পাঠিয়েছে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বুধবার বিকেল চারটার দিকে ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকায় ঘটনাটি ঘটে। বৃষ্টি উপেক্ষা করে আন্দোলনরত শিক্ষার্থীরা চ্যানেল আই অনলাইনকে জানায়, সকাল থেকেই আমরা প্রতিটি গাড়ির লাইসেন্স চেক করেছি। জরুরি প্রয়োজন ছাড়া কাউকেই যেতে দেইনি। পুলিশের একটি বাইক যেতে চাইলে আমরা …
Read More »গাড়ি ভাঙার কাচ পরিষ্কার করছেন শিক্ষার্থীরাই!
ধানমণ্ডি ২৭ নম্বর রোড। রাস্তায় পড়ে আছে গাড়ি ভাঙার কাচ। আজ দুপুরে পথচারীদের যাতায়াতের সুবিধার্থে শিক্ষার্থীরাই ঝাড়ু হাতে নিয়েছেন, পরিষ্কার করছেন সেসব কাচ। এমন একটি ছবি ফেসবুকে শেয়ার দিয়ে ফাহাদ আল মুক্তাদির লিখেছেন, ‘বাস ভাঙা হয়েছিলো একটা তাই রাস্তায় গ্লাস পড়েছিলো-বাচ্চারা নিজেই তা ঝাড়ু দিয়ে পরিস্কার করে দিচ্ছে চলাচলের সুবিধার জন্য।’ রবিউল ইসলাম জীবন লিখেছেন, ‘এই শিক্ষার্থীরাই আমাদের শিক্ষক, আগামীর …
Read More »রিকশার শৃঙ্খলা করে দিচ্ছে শিক্ষার্থীরা
গত রবিবার বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় বিক্ষোভে ফেটে পড়েছে শিক্ষার্থীরা। রবিবার থেকে আজ বুধবার পর্যন্ত এই ঘটনার বিচারের দাবিতে আন্দোলন করে আসছে তারা। একই সাথে বিভিন্ন রাস্তায় লাইসেন্স ফিটনেস বিহীন গাড়ি আটকে দেওয়ার খবর পাওয়া গেছে। ভাঙচুরের ঘটনার পাশপাশি শিক্ষার্থীদের নানা ধরনের কর্মকাণ্ডের খবর উঠে আসছে সোশ্যাল মিডিয়ায়। এই যেমন, ধানমণ্ডি ২৭ নম্বর রোড। …
Read More »৪১তম বিসিএসও বিশেষ: নিয়োগ হবে কয়েক হাজার শিক্ষক
সরকারি কলেজগুলোতে শিক্ষক সংকট নিরসনে ও শিক্ষার সার্বিক গুণগত মান উন্নয়নে কাজ করছে সরকার। এই লক্ষ্যে ৪১তম বিসিএসকে বিশেষ বিসিএস হিসেবে নিয়ে শিক্ষক নিয়োগের চিন্তা করছে সরকার। ইতোমধ্যে শিক্ষামন্ত্রণালয় থেকে সরকারি কর্মকমিশনে (পিএসসি) চাহিদাপত্র পাঠানো হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। পিএসসি ওই চিঠি এখনও হাতে না পেলেও এই প্রস্তাবের বিষয়ে দ্বিমত পোষণ করেনি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সারাদেশে সরকারি …
Read More »দুই শিক্ষার্থীকে পিষে মারার ঘটনার প্রতিবাদে রাস্তায় শিক্ষার্থীরা
বিমানবন্দর সড়কে দুই শিক্ষার্থীকে পিষে মারার ঘটনার প্রতিবাদে রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়কে অবস্থান নিয়েছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে পুরো ঢাকা প্রায় স্থবির। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে কমার্স কলেজসহ আশপাশের বেশ কিছু স্কুল-কলেজের শিক্ষার্থীরা মিরপুর-১ নম্বর গোল চত্বরের রাস্তায় অবস্থান নেয়। সাড়ে ১০টা থেকে শিক্ষার্থীরা ওই পথে যান চলাচল বন্ধ করে দেয়। কিছু বাস যেতে চাইলে শিক্ষার্থীদের …
Read More »জাবালে নূর পরিবহণের রুট পারমিট বাতিল করা হবে: শাজাহান খান
জাবালে নূর পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে জানিয়েছেন নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান। তিনি বলেন, ‘আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে জাবালে নূরের চালকরা দোষী। তদন্তে এটা প্রমাণ হলে জাবালে নূরের রুট পারমিট বাতিল করা হবে।’ আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শাজাহান খান বলেন, শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় অবশ্যই দোষী ব্যক্তির কঠোর শাস্তি …
Read More »বাংলাদেশ ব্যাংকে নিয়োগ
বাংলাদেশ ব্যাংকে ডেপুটি গভর্নর নিয়োগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। আবেদনের যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর। কেন্দ্রীয় ব্যাংকিং বা ব্যাংকিং খাতে (বিজ্ঞপ্তিতে উল্লেখিত ক্ষেত্রগুলোতে) ২৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের শেষ তারিখ: ৩০ আগস্ট, ২০১৮ আবেদন প্রক্রিয়া: আবেদনপত্র, দুই কপি ছবি, রেফারেন্স, যোগাযোগের ঠিকানা, সিভিসহ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য কাগজপত্রের হার্ড ও সফটকপি পাঠিয়ে আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্রের …
Read More »
খুলনাটুডে.কম | খুলনা বিভাগের সকল সংবাদ সবার আগে