খুলনা, বাংলাদেশ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে আটক ৬৮

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে চার মাদক মামলার আসামী ও সাত জামায়াত নেতা-কর্মীসহ ৬৮ জনকে আটক করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পযর্ন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ৪ টি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের মধ্যে, সাতক্ষীরা সদর থানা থেকে ২২ জন, কলারোয়া থানা থেকে ৮ জন, তালা থানা ২ জন, কালিগঞ্জ থানা ৯ জন, শ্যামনগর থানা ১৬ জন, আশাশুনি থানা ৬ জন, দেবহাটা থানা ২ জন ও পাটকেলঘাটা থানা থেকে ৩ জনকে আটক করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক আজম খান তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।