খুলনা, বাংলাদেশ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

তালায় শান্তি ও সম্প্রীতিতে নারী বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্টিত

এএইচ জুয়েল, তালা (সাতক্ষীরা) সংবাদদাতাঃ তালা উপজেলার খলিলনগর ইউনিয়ন পরিষদে সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর আওতায় স্থানীয় সরকার প্রতিনিধি ও সুশিল সমাজ প্রতিনিধিদের সাথে শান্তি ও সম্প্রীতিতে নারী বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়েছে । বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে সংশ্লিষ্ট পরিষদের হলরুমে সামাজিক ক্ষমতায়ন কর্মসূচী ব্রাক এর আয়োজনে ও ইউএনউইমেন এর সহযোগীতায় এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
তালা খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম আজিজুল ইসলাম রাজু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি যশোর এর আঞ্চলিক ব্যবস্থাপক আকছেদ আলী ।

সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর জেলা ব্যবস্থাপক মো: হুমায়ুন কবিরের পরিচালনায় উক্ত অনুষ্টানে তালা উপজেলার ফিল্ড অর্গানোইজার মোর্শেদা আক্তার, খলিলনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ, মহিলা সদস্যবৃন্দ, শিক্ষার্থী, সুশীল সমারে ব্যাক্তিবর্গ, সংবাদিক, ইমাম উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্টানে নারীর ক্ষমতায়ন বৃদ্ধি ও জঙ্গীবাদ নিমূল ও বাল্য বিবাহ রোধ করার জন্য বিস্তারিত আলোচনা করা হয় ।