খুলনা, বাংলাদেশ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি

তালায় জামাইয়ের হাতে শ্বশুর জখম

এএইচ জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালার উপজেলার চরগ্রামে রবিবার সকালে খালু শ্বশুরকে দা দিয়ে কুপিয়ে হত্যা চেষ্টা করেছে জামাই। আহত ব্যাক্তির নাম মোজাফফার পাড় (৬০)। তবে এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি।
এলাকাবাসী সূত্রে জানাযায়, তালা উপজেলার মাগুরা ইউনিয়নের চরগ্রামের তছিম উদ্দীন শেখ’র ছেলে গোলাম রসুল এর সাথে মোজাফ্ফারের ভাইরা ভাইয়ের মেয়ে বিবাহ হয়। গোলাম রসুল একই এলাকার এক মহিলার সাথে পরকিয়ার কারনে তার স্ত্রীর সাথে ঝগড়া লেগেই থাকত। এনিয়ে খালু শ্বশুর মোজাফ্ফার পাড় কয়েক দফা সালিশ মিমাংসা করে দেয়। সম্প্রতি গোলাম রসুলের স্ত্রী আবারও বাপের বাড়ীতে চলে যায় । স্ত্রীকে বাড়ী ফেরাতে খালু শ্বশুরের উপর চাপ প্রয়োগ করতে থাকে গোলাম রসুল । এক পর্যায়ে রবিবার সকালে মোজাফ্ফার পাড় তালা বাজার থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে চরগ্রামের তেঁতুলতলা মোড় নামক স্থানে পৌছালে আগে থেকে ওৎ পেতে থাকা জামাই ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করেন।
এলাকাবাসী প্রথমে তাকে উদ্ধার করে তালা হাসপাতালে ভর্তি করে। পরে অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তালা থানার ওসি হাসান হাফিজুর রহমান জানান,ঘটনা শুনেছি তবে এবিষয়ে কেউ কোন অভিযোগ দায়ের করেনি।