খুলনা, বাংলাদেশ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

তালায় ঈদে মিলাদুন্নবী (স:) উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

এএইচ জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে তালা উপ-শহরে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান, মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মোঃ আলাউদ্দীন জোয়াদ্দার, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মীর আবুল কালাজ আজাদ, মহিলা মাদ্রাসার সুপার গোলাম মোস্তফা প্রমুখ।
পরে দিকে দিনটি উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন তালা উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওঃ তৌহিদুল ইসলাম।