খুলনা, বাংলাদেশ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নলতা ইউনিয়নের আওয়ামীলীগ নেতা সুলাইমান গাজীর গলাকাটা মরদেহ উদ্ধার

এএইচ জুয়েল, সাতক্ষীরাঃ সাতক্ষীরার আশাশুনি উপজেলার কৈখালি গ্রাম সংলগ্ন বেড়িবাঁধ এলাকা থেকে নলতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ঘের ব্যবসায়ি সুলাইমান গাজীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত সুলাইমান গাজী কালিগঞ্জ উপজেলার ঝায়ামারি গ্রামের মোকসেদ গাজীর ছেলে।
স্থানীয়দের দেওয়া তথ্যমতে সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিদুল ইসলাম শাহিন বলেন,সকালে বেড়িবাঁধের ওপরে নলতা ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলাইমান গাজীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে সুলাইমান গাজীর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
তিনি আরো জানান, সুলাইমান গাজীকে কে বা কারা অথবা কি কারণে হত্য করেছে তা জানা সম্ভব হয়নি। তবে সুরতহাল রিপোর্ট অনুযায়ী তাকে জবাই করে হত্যা করা হয়েছে। ধারালো অস্ত্রের আঘাতে তার গলা,হাত ও পা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে।