খুলনা, বাংলাদেশ | ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সাংবাদিক লিথু’র মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক জ্ঞাপন

এএইচ জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ ॥ তালা প্রেসক্লাবের সদস্য ও যশোর থেকে প্রকাশিত সমাজের কাগজ পত্রিকার উপজেলা প্রতিনিধি এম খলিলুর রহমান লিথু’র মা জাহানারা বেগম (৯০) আর নেই । ইন্নানিল্লাহ………রাজিউন।
গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে গ্রামের বাড়ি গোনালীনলতায় মারা যান। বিকালে জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন প্রেসক্লাব সভাপতি প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ন-সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিএম গোলাম রসুল, ক্লাবের সদস্য গাজী সুলতান আহমদ, মোঃ আব্দুল জব্বার, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক ইয়াছিন আলী, অর্জুন বিশ্বাস, ফিরোজা রহমান শিমু, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ জাহাঙ্গীর হোসেন, আকবর হোসেন, সেকেন্দার আবু জাফর বাবু, মোঃ খলিলুর রহমান, মোঃ নূর ইসলাম, আছাদুজ্জামান রাজু, আজমল হোসেন জুয়েল, মোঃ তাজমুল ইসলাম, মিজানুর রহমান, কাজী লিয়াকত হোসেন, সুমন রায় গনেশ, কামরুজ্জামান মিঠু, এস,কে রায়হান,মোঃ রবিউল ইসলাম, প্রমুখ।