খুলনা, বাংলাদেশ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

বৃষ্টির বাধায় থমকে যাচ্ছে নগরীর সড়ক সংস্কার কাজ, দুর্ভোগ বাড়ছে মানুষের

সড়ক দুঘটনায় জেলার ডুমু‌রিয়া উপ‌জেলা বেসরকারী সংস্থা অাশার সহকারী ব্যবস্থাপক র‌ফিকুল ইসলাম (৩৮) নিহত হ‌য়ে‌ছেন।

রোববার রাত ৯টার দি‌কে খুলনা সাতক্ষীরা সড়‌কের জি‌লেরডাঙ্গা এলাকার নিঝুমপুর অাবা‌সিক এলাকার সাম‌নে এ ঘটনা ঘ‌টে।

দুর্ঘটনার পর পরই ডুমু‌রিয়া থানা পু‌লিশ ও ফায়ার সা‌ভি‌সের কমীরা ঘটনাস্থ‌লে পৌছান।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা মোঃ হা‌বিল হো‌সেন স্থানীয়‌দের বরাত দি‌য়ে জানান, র‌ফিকুল ইসলাম মোটর সাই‌কেল চা‌লি‌য়ে খুলনার দি‌কে যা‌চ্ছিল।

এ সম‌য় তা‌কে ই‌জিবাইক ধাক্কা দি‌য়ে পীচ ঢালা রাস্তায় মোটর সাই‌কেল থে‌কে ছিট‌কে প‌ড়েন। অপর দিক থে‌কে অাসা এক‌টি ট্রাক চাপা দি‌য়ে চ‌লে যায়। ঘটনাস্থ‌লেই র‌ফিকুল ইসলাম মারা যান। লাশ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে যাওয়া হ‌য়ে‌ছে।

এ‌দি‌কে র‌ফিকু‌লের সহকর্মী মোঃ র‌বিউল ইসলাম জানান, র‌ফিকুল খা‌লিশপুর বসবাস ক‌রেন। অাজ অ‌ফিস থে‌কে ছু‌টি নি‌য়ে‌ছি‌লেন। গ্রা‌মের বা‌ড়ি যা‌বেন তাই। দুর্ঘটনার পর পর সড়‌কের দু‌দি‌কে যানবাহন চলাচল বন্ধ হ‌য়ে যায়।