খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জিলকদ, ১৪৪৭ হিজরি

Warning: Attempt to read property "post_excerpt" on null in /home/khulnatoday/public_html/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

ইসলামের দাওয়াতে অনন্ত জলিল এবার নারায়ণগঞ্জ যাচ্ছেন

খোঁজ-দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ২০১০ সালে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন অনন্ত জলিল। এরপর কয়েকটি সিনেমায় অভিনয় করে অনেকটা থমকে গেছেন। পরিচালনা ও প্রযোজনা থেকেও তিনি দূরে সরে আছেন। বর্তমানে ব্যবসার পাশাপাশি ধর্ম প্রচারে মনোযোগী আছেন। গত জানুয়ারি মাসে ওমরাহ হজ পালন করেছেন, নিয়মিত ইসলামের প্রচারে তাবলিগ-জামাতে অংশ নিচ্ছেন।
কিছুদিন আগে তাবলীগ জামাতের সঙ্গে রাজধানীর ধানমন্ডির একটি মসজিদে ছিলেন। তারই ধারাবাহিকতায় তিনি এবার আগামী ১৮ থেকে ২০ আগস্ট নারায়ণগঞ্জের বাইতুল আকসা মসজিদে ৩ দিন থাকবেন। গতকাল ফেসবুক পেজে এটা নিয়ে ঘোষণা দিলেন অনন্ত। একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি।
অনন্ত সেখানে বলেন, ‘ইনশাল্লাহ আমি আসছি বায়তুল আকসা জামে মসজিদ নারায়ণগঞ্জ; তিন দিনের তাবলীগে। লোকেশনটা বলছি আপনাদের সুবিধার্থে। পশ্চিম মাজদারই সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন। ইউনিয়ন এনায়েত নগর থানা-ফতুল্লাহ্, নারায়ণগঞ্জ।’
অনন্ত আরো বলেন, ‘বন্ধুগণ, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। চলুন আমরা ৫ ওয়াক্ত নামাজ পড়ি এবং আল্লাহ্‌ তায়ালার কাছে প্রার্থনা করি যেন তিনি আমাদের সবাইকে ইসলামের নিয়ম-কানুন মানার তৌফিক দান করেন। আমিন। আরেকটি কথা, দেশে এখন ভয়াবহ বন্যা, চলুন আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা সবাই বন্যার্তদের পাশে দাঁড়াই এবং আল্লাহ্‌ তায়ালার কাছে এই সংকট নিরসনের প্রার্থনা করি।’
সুত্র: ইত্তেফাক