অনলাইন ডেস্ক:
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর শুক্রবার জানিয়েছে, চলমান বন্যায় এ পর্যন্ত দেশের ২৭ জেলার ৫০ লাখ ১৮ হাজার ৭০৬ জন বানভাসি মানুষ ও ৬ লাখ ১৮ হাজার ৭০৯ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে।অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের তথ্য অনুযায়ী, ২৭ জেলার ১৩৩ উপজেলা ও ৪৩টি পৌরসভার প্রায় ১১ লাখ ৪১ হাজার পরিবার এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।

তথ্য অনুযায়ী, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, রাঙামাটি, নীলফামারী, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, খাগড়াছড়ি, দিনাজপুর, জামালপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, রাজবাড়ী নওগাঁ, জয়পুরহাট, যশোর, মৌলভীবাজার, ফরিদপুর, টাঙ্গাইল, মানিকগঞ্জ ও মাদারীপুর জেলার বিস্তীর্ণ জনপদ এখন বন্যা কবলিত।

ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জানিয়েছে, ২৭ জেলার বন্যা দুর্গতদের মধ্যে এ পর্যন্ত ৫ কোটি ৯৮ লাখ ৮১ হাজার ৯৫০ টাকা নগদ, ১৬ হাজার ৪ মেট্রিক টন চাল এবং ৩৬ হাজার ৫০০ প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
খুলনাটুডে.কম | খুলনা বিভাগের সকল সংবাদ সবার আগে