অনলাইন ডেক্স:
বিশ্বের সবচেয়ে বেশি বয়স্ক মানুষের সন্ধান পাওয়া গেছে ইন্দোনেশিয়াতে। তার নাম এমবা গোথো। ১৮৭০ সালে তার জন্মের নথিপত্র রয়েছে এবং সে হিসেবে তার বয়স ১৪৫ বছর।
গোথো জানান, ১৯৯২ সাল থেকে তিনি মৃত্যুর জন্য অপেক্ষা করছেন। নিজের সমাধির জন্য তিনি সমাধিস্তম্ভও বানিয়ে রেখেছেন কিন্তু আজ ২৪ বছর পরও তিনি জীবিত।
তার জীবদ্দশায়তেই তার ১০ জন ভাই বোন, চার স্ত্রী এবং সন্তানদের জীবনাবসান হয়েছে। তার বিস্ময়কর বয়সের পরেও গোথো একটি স্থানীয় পত্রিকাকে জানান, আমি মৃত্যু চাই।গত তিন মাস ধরে তাকে গোসল করিয়ে দিতে ও চামচ দিয়ে খাইয়ে দিতে হচ্ছে এবং তার অবস্থার ক্রমশ অবনতি ঘটছে।
তার বয়সের প্রমাণ স্বরূপ তার কাছে সরকারি নথিপত্র রয়েছে এবং ইন্দোনেশিয়ার রেকর্ড অফিস তার জন্ম তারিখ ১৮৭০ সালের ৩১ ডিসেম্বর বলে নিশ্চিত করেছে। যদি তার এই বয়স সঠিক হয় তবে তিনিই হবেন পৃথিবীর সবয়েছে বেশি বয়স্ক মানুষ। বর্তমানে এটি ফ্রান্সের জ্যানি কালমেন্ট এর দখলে রয়েছে। ১২২ বছর বয়েসে জ্যানি মারা যান।
যদি তার নথি নিরপেক্ষভাবে যাচাই করা না যায় তবে তিনি এই রেকর্ডের অধিকারি হবেন না।
বয়স্ক গোথো জানান, তিনি বর্তমানে রেডিও শুনে সময় অতিবাহিত করেন কারণ তার চোখের দৃষ্টিশক্তি টিভি দেখার মতো ভাল নেই।
তার কাছে দীর্ঘ জীবনের রহস্য সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ধৈর্যশীলতাই দীর্ঘ জীবনের রহস্য।
সুত্র:আমাদের সময়.কম
খুলনাটুডে.কম | খুলনা বিভাগের সকল সংবাদ সবার আগে