খুলনা, বাংলাদেশ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ঝিনাইদহের মহেশপুরে ৫ম শ্রেণীর ছাত্রী ধর্ষনকারীর বিচারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ ঝিনাইদহের মহেশপুরে ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে অভিযুক্ত ধর্ষক বাবুর দৃষ্টান্তমূলক শাস্তি ও  বিচারের দাবীতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকগন।
উপজেলার ৬৪নং সেজিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের অভিযোগে শনিবার সকালে সেজিয়া বাজারে অভিভাবকদের আয়োজনে এই মানববন্ধন হয়।
এসময় শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ ও সকল অভিভাবকগণ উপস্থিত থেকে ঘন্টাব্যাপি মানববন্ধন পালিত করেন। ধর্ষক বাবুর বিচারের দাবীতে স্কুল ম্যানেজিং কমিটির বরাবর স্বারকলিপি প্রদান করা হয়।
লিখিত স্বারকলিপিতে বলা হয়,  গত দুই তিন মাস ধরে দাউদ হোসেনের ৫ম শ্রেণীর ছাত্রী কে ধর্ষন করে আসছিলো ধর্ষক বাবু। সেসময় ধর্ষক বাবু এই ছাত্রী কে বলে এই কথা কারো কাছে বললে মেয়েটি কে মেরে ফেলার বিভিন্ন ধরনের হুমকি ধামকি দেয়।
৫ম শ্রেণীর আরও দুই ছাত্রী অভিযোগ করে বলে বাবু টিফিন টাইমে তাদের ক্লাস রুমে ঢুকে তাদের হাতে কামড়িয়ে দেয় ও জীবন নাশের হুমকি দেয়।
ধর্ষিতার পিতা দাউদ হোসেন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মহেশপুর থানায় মামলা করেছে। আসামী বাবু বর্তমানে পলাতক রয়েছে।