খুলনা, বাংলাদেশ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

রূপসায় মাদক বিক্রেতা আটক

রূপসা প্রতিনিধিঃ জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১ মাদক বিক্রেতাকে আটক করেছে। পুলিশ জানায়, গত ২৮ জুলাই সকাল ৭ টায় গোয়েন্দা পুলিশের একটি দল উপজেলার পূর্ব-রূপসা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নগরীর নতুন বাজার বেড়ীবাধ এলাকার বাসিন্দা জাকির হোসেনের পুত্র জামাল (৩১) কে আটক করে। পরবর্তিতে তার দেহ তল্লাশী করে ৫৬ পিচ ইয়াবা উদ্ধার করে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এস আই ইজাজুর রহমান বাদী হয়ে রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছে।