এএইচ জুয়েল, তালা (সাতক্ষীরা) সংবাদদাতাঃ তালা উপজেলার পাখিমারা বিলের টিআরএম প্রকল্পের পলি ব্যবস্থাপনার জন্য কপোতাক্ষ নদীতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক স্থাপনকৃত ক্রস ড্যাম এখন অত্র এলাকার জনগনের গলার কাটায় পরিনত হয়েছে। প্রকল্পের শেষ সময়ে স্থাপন করা ক্রস ড্যাম সঠিকভাবে অপসারন না করায় ফসলী জমি ও জনবসতিপূর্ন এলাকা রয়েছে চরম ঝুঁকিতে।
শুক্রবার সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, টিআরএম প্রকল্পের পলি ব্যবস্থাপনার জন্য কপোতাক্ষ নদীতে পানি উন্নয়ন বোর্ড কর্তৃক স্থাপনকৃত ক্রস ড্যাম সঠিকভাবে অপসারন না করায় নদীতে প্রবল ¯্রােত থাকার কারনে পানি নদীর পশ্চিম (বালিয়া, শুভঙ্করকাটী, শ্রীমন্তকাটী) তীরে আঘাত হেনে রাস্তা ভেঙ্গে ফসলী জমি ও জনবসতিপূর্ন এলাকায় ঢুকে পড়ছে। পানি প্রবেশ রোধকল্পে স্থানীয় জনগন রাস্তার ভেতরের ভেড়ি বাঁধ নির্মান করছে।
স্থানীয় বাসিন্দা শেখ এখলাস আলী, জাকির হোসেন সানা, মোসলেম হাজরাসহ অনেকেই জানিয়েছেন, ক্রস ড্যাম বাঁধ সঠিকভাবে অপসারন না করলে ৬/৭ শত বিঘা জমিতে ধান চাষ ব্যাহত হবে এবং এ বাঁধ সংলগ্ন এলাকা প্লাবিত হবে।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের এসও জনাব ফিরোজ হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ওখানে বাঁধ অপসারনের জন্য লেবাররা কাজ করছে। কোন লেবারকে কাজ করতে দেখা যাচ্ছে না বলে জানালে তিনি বলেন, ৩ দিন কাজ হয়েছিলো বলে জানি। বিষয়টি আমি দেখছি- বলেও জানান তিনি। ভেঙ্গে যাওয়া নদীর তীরবর্তি রাস্তা নির্মানের কাজ করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ঐ রাস্তা বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্তৃক নির্মিত। তাই কাজটি কে করবে, তা বলতে পারছি না। তবে, আমি চাই ঐ রাস্তাটি নির্মাণ হোক। এ ব্যাপারে আমি আমার উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।
উল্লেখ্য যে, টিআরএম বিলে পলি ব্যবস্থাপনার জন্য ক্রস ড্যাম বাঁধ নির্মান করার কথা থাকলেও তা না করায় স্থানীয় সুশিল সমাজ ও সাংবাদিকদের প্রতিবাদের ফলে প্রকল্পের শেষ দিকে তা নির্মান করা হয়। এলাকাবাসী ক্রস ড্যাম বাঁধের পাইলিং, তার , বালুর বস্তা সঠিকভাবে অপসারন করে নদী ভাঙ্গন রোধ ও প্লাবন ঝুকি থেকে তাদের বাঁচাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেছেন।
খুলনাটুডে.কম | খুলনা বিভাগের সকল সংবাদ সবার আগে