খুলনা, বাংলাদেশ | ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

তালায় রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো ১২০ মন আম ধ্বংস

এএইচ জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালায় রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো ১২০ মন (১৬৩ ক্যারেট) আম ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল ১২ মে (শনিবার) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেনের উপস্থিতিতে তালা থানা চত্বরে উক্ত আম ধ্বংস করা হয়। এ সময় তালা থানার ওসি (তদন্ত) কাজী মোঃ শহীদুল ইসলাম, এসআই মিজানুর রহমান, এসআই সেলিম জাহাঙ্গীর, এএসআই মোঃ মনিরুজ্জামান, এএসআই মোঃ ওসমান গনিসহ স্থানীয় এণলাকাবাসী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এরআগে শুক্রবার উপজেলার ইসলামকাটি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো এক ট্রাক হিমসাগর ও গোবিন্দভোগ আম উপজেলা  উপজেলা অফিসারের নেতৃত্বে জব্দ করা হয়।
তালা উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফরিদ হোসেন বলেন, রাসায়নিক পদার্থ দিয়ে পাকানো আম জব্দ এবং ধ্বংস করা অভিযান অব্যাহত থাকবে।