এএইচ জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ তালা উপজেলার জাতপুর এলাকার একটি বাঁশবাগান থেকে এক নব-জাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ । রবিবার (২৫মার্চ) সকালে উপজেলার জাতপুর বাজার সংলগ্ন জনৈক ওয়াজেদ আলী বিশ্বাসের বাঁশবাগান থেকে ৭/৮ মাস বয়সের সদ্য ভূমিষ্ঠ্য এ নব-জাতককে উদ্ধার করা হয়।
স্থানীয় ও পুলিশসুত্রে জানাযায়, রোববার সকালে বাঁশবাগানের পাশ দিয়ে যাওয়ার সময় জনৈক পথচারীর নজরে পড়লে স্থানীয় ইউপি সদস্য হাফিজুর শিকদারকে খবর দিলে তিনি সাথে সাথে জাতপুর পুলিশ ক্যাম্পে খবর দেয়। এসময় জাতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলাম ঘটনা স্থালে পৌছে স্থানীয়দের সহায়তায় নব-জাতকের লাশটি উদ্ধার করা হয়। স্থানীয় কয়েকজন আরো জানান, রাতের আধারে আত্মগোপন করে কেউ বাগানে নব-জাতকের লাশটি ফেলে রেখে গেছে। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায়ই এমন ধটনা ঘটে চলেছে। কিন্তু প্রকৃত দোষী কোনদিন ধরা পড়েনি এবং আইনের আওতায় আনা হয়নি। এলাকায় একের পর এক ঘটে যাওয়া ঘটনার সঠিক তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহন না করায় এলাকাবাসীর ক্ষোভ প্রকাশ করেছে।
উল্লেখ্য, ১ বছর আগে ইসলামকাটী ইউনিয়নের বাউখোলা গ্রামে মৎস্য ঘেরের ভিতর থেকে একটি নব-জাতকের লাশ উদ্ধার হয়ে ছিলো। গত একমাস আগে জিয়ালা নলতা ঘোষপাড়া সংলগ্ন খালের পানিতে ভাসমান একটি নব-জাতকের লাশ উদ্ধার করে তালা থানা পুলিশ । মাস না পেরুতেই জাতপুর বাঁশবাগানে এই নব-জাতকের লাশ। দুঃখের বিষয় এ সকল ঘটনার সঠিক তদন্ত পূর্বক কোন দোষীদের বিরুদ্ধে এখনো পর্যন্ত আইনী কোন ব্যবস্থা নেওয়া হয়নি। এমন ঘটনা ঘটতে থাকলে ছাত্র সমাজ, যুব সমাজ ধ্বংস হতে থাকবে। এলাকায় অপরাধের মাত্রা দিন দিন বাড়তে থাকবে এমনি মনে করেন তালার সচেতন মহল।
তলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এব্যাপারে তালা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
খুলনাটুডে.কম | খুলনা বিভাগের সকল সংবাদ সবার আগে