খুলনা, বাংলাদেশ | ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগরে পিকআপভ্যানের সঙ্গে ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত :একই পরিবারের ৩ জন

এএইচ জুয়েল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা প্রশাসনিক থানার ভৈরবনগর এলাকায় মিনি পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭জন। মঙ্গলবার (২০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে সাতক্ষীরা-খুলনা সড়কে এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন- কালিগঞ্জ উপজেলার কালিয়াকর গ্রামের মনিরুজ্জামানের স্ত্রী আকলিমা খাতুন, তার ছেলে আশিকুজ্জামান (১২) ও মেয়ে মিম (৩), নুর বানু, সাইদুল ইসলাম ও সাব্বির হোসেন। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, কালিগঞ্জ থেকে একটি মিনি পিকআপভ্যান ভাড়া করে মনিরুজ্জামান খুলনায় গিয়েছিলেন তার এক আত্মীয়র জানাজায়। ফিরে আসার পথে পাটকেলঘাটার ভৈরবনগর এলাকায় খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে স্ত্রী ও ছেলে-মেয়েসহ ছয়জন নিহত ও সাতজন আহত হন।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্ল্যা জাকির হোসেন জানান, মরদেহগুলো উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সবার অবস্থাই আশঙ্কাজনক বলে জানান তিনি।