এএইচ জুয়েল,তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ তালায় মঙ্গলবার বাদ মাগরিব উপজেলার খেশরা ইউনিয়নের শাহপুর নিরিবিলি বাজারে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সরদার মুজিব। বিশেষ অতিথি ছিলেন খেশরা ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, সাবেক চেয়ারম্যান এস.এম লিয়াকত হোসেন, আলহাজ গাজী আব্দুল গফফার, খেশরা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন-সম্পাদক তাওহীদ আলম লাভলু, প্রমুখ।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন ভারতের বসিরহাটের বিখ্যাত বক্তা হযরত মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ বক্তা সাতক্ষীরার চালতে তলা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবু তালেব আজমীরি, শলুয়া দাখিল মাদ্রাসার সুপার আলহাজ্ব আব্দুস সবুর খাঁন। এছাড়া উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা আলহাজ্ মোড়ল মহিউদ্দীন।
কোরআন মাহফিলে উপস্থাপনা করেন আলহাজ্ব গাজী মোসলেম উদ্দীন ও মাওলানা রুহুল কুদ্দুস গাজী। মাহফিলে কোরআনের তাফসির ও সে আলোকে জীবন গঠনের উপর আলোচনা করা হয়। হাঁজার হাঁজার মুসল্লি তাফসিরুল কোরআন মাহফিলে উপস্থিত থেকে আলোচনা উপভোগ করেন।
খুলনাটুডে.কম | খুলনা বিভাগের সকল সংবাদ সবার আগে