খুলনা, বাংলাদেশ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

তালায় শালতা বাঁচাও কমিটির সভা অনুষ্ঠিত

এএইচ জুয়েল,তালা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ তালায় শালতা বাঁচাও কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) সকালে সাতক্ষীরার তালা উত্তরণ আইডিআরটিতে শালতা বাঁচাও কমিটির আয়োজনে এবং বে-সরকারী সংস্থা উত্তরণ ও পানি কমিটির সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শালতা বাঁচাও কমিটির সভাপতি ও খলিলনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সরদার ইমান আলী। স্বাগত বক্তব্য রাখেন উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পানি কমিটির সভাপতি অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম। এ সময় কেন্দ্রীয় পানি কমিটি নেতা অধ্যাপক হাসেম আলী ফকির, তালা উপজেলা পানি কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, শালতা বাঁচাও কমিটির নেতা জিএম শহিদুল্লাহ, মোঃ ওশিউর রহমান চৌধুরী, সাংবাদিক গাজী জাহিদুর রহমান, উত্তরণ কর্মকর্তা জাহিন শামস্ সাক্ষর, মোঃ শহিদুল ইসলাম, দিলীপ কুমার সানা প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় শালতা অববাহিকার জলাবদ্ধতা ও পরিবেশ সমস্যা মোকাবেলার লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে মিটিং, সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদানের পাশাপাশি সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভার সিদ্ধান্ত গৃহিত হয়।