খুলনা, বাংলাদেশ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

তালায় বাসের ধাক্কায় পথচারী যুবকের মৃত্যু

এএইচ জুয়েল, সাতক্ষীরাঃ সাতক্ষীরার তালায় বাসের ধাক্কায় আলমগীর হোসেন (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার মুড়াকলিয়া গ্রামের ময়েজউদ্দীন শেখের পুত্র। সোমবার (২০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার ভায়ড়া চারা বটতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘাতক বাস (যার নং- খুলনা-ব-৩০৯০) ঘোষনগর এলাকায় ফেলে রখে চালক পালিয়ে যায়।
তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন জানান, আলমগীর হোসেন দুপুরে শাহাপুর বাজার থেকে চুল ছাটাই করে পায়ে হেটে বাড়ি ফিরছিল। এ সময় খুলনা থেকে পাইকগাছাগামী যাত্রীবাহী বাসটি একটি ট্রাককে পাশকাটিয়ে উঠার সময় পথচারী আলমগীর হোসেনকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থালেই তাঁর মৃত্যু হয়। এদিকে এক সন্তানের জনক আলমগীরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক বাস আটক করা হয়েছে।