খুলনা, বাংলাদেশ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

মাশরাফি-মুস্তাফিজের জেলায় ক্রিকেট একাডেমি হবে: পরিকল্পনামন্ত্রী

শুক্রবার মাগুরা শহরের নোমানী ময়দানে আওয়ামী লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, সাকিবের জেলা মাগুরায় ক্রিকেট একাডেমি স্থাপনের বিষয়টি অনেক দূর এগিয়েছে। এ ব্যাপারে ইতিমধ্যে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে সভা হয়েছে।

“এছাড়া মাশরাফি ও মুস্তাফিজের জেলায় পৃথক ক্রিকেট একাডেমি স্থাপন করা হবে।”

মুস্তফা কামাল আরও বলেন, উন্নয়নে দিক দিয়ে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ থাইল্যান্ড, মালয়শিয়ার মত দেশে পরিণত হবে। ৩০ সালের মধ্যে দেশে জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা চালু হবে। দেশে ছেলেরা রোবট তৈরি করবে। এ রোবটের মাধ্যমে নিজেরা কাজ করবে।

জেলা আওয়ামী লীগের সভাপতি তানজেল হোসেন খানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মামুন স্বপন, ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, এটিএম আব্দুল ওয়াহহাব, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পংকজ কুণ্ডু প্রমুখ।