খুলনা, বাংলাদেশ | ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

যশোরে ছাত্রলীগ নেতা ইমন হত্যায় মামলা

‘ইঁদুর দমন সফল করি, মাঠের ফসল গোলায় ভরি’ এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটের রামপালে শুরু হয়েছে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০১৭। বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। চত্বর প্রদক্ষিণ করে।
রামপাল উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান শেখ আবু সাঈদ, ভাইস চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, হোসনেয়ারা মিলি, উপজেলা নির্বাহী কর্মকর্তা তুষার কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাছরুল মিল্লাত, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক কৃষক-কৃষাণীসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।