খুলনা, বাংলাদেশ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বাগেরহাটে শিশু ধর্ষণের ঘটনায় গ্রেফতার ১

বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকার পানি উন্নয়ন বোর্ডের কোয়ার্টারে বারান্দায় এক শিশুকে ফুঁসলিয়ে নিয়ে ধর্ষণ করা হয়েছে। সোমবার বিকালে এঘটনায় স্থানীয় এলাকাবাসি ধর্ষক শাহ আলমকে (৩৭) ধরে থানা পুলিশে দিয়েছে। পুলিশ জানায়, শহরের আমলাপাড়া এলাকার জনৈক বাচ্চুর ভাড়াটিয়া ভাংগাড়ি ব্যবসায়ী মোঃ শাহ আলম সোমবার বিকালে বৃষ্টির মধ্যে একই বাড়ির অপর ভাড়াটিয়া দ্বিতীয় শ্রেণীর ছাত্রী (৮) কে ফুঁসলিয়ে পানি উন্নয়ন বোর্ডের কোয়ার্টারে বারান্দায় নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটির চিৎকারে এলাকাবাসি ছুটে এসে লম্পট শাহ আলমকে ধরে থানা পুলিশে সোপর্দ করে। আটক শাহ আলম মোড়েলগঞ্জ উপজেলার বিশারীঘাটা গ্রামের নূর ইসলাম শেখের ছেলে। বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন বলেন, শিশুটি’র খালা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। মঙ্গলবার শিশুটি ডাক্তারী পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।